প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Jul 2025, 11:56 PM
তৌহিদ হোসেন সরকার।।
কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণগ্রামে নিখোঁজের চারদিন পর ফেরদৌসী বেগম (৫২) নামের এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার হয়েছে আত্মীয়ের মালিকানাধীন মুরগির খামারের সেপটিক ট্যাংক থেকে। তবে পুলিশ এ ঘটনায় এখনো কাউকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখায়নি। শুধুমাত্র ‘জিজ্ঞাসাবাদের জন্য’ পাঁচজনকে আটক করে আবার ছেড়ে দেওয়া হয়েছে বলে থানা সূত্র জানিয়েছে। এতে করে রহস্য আরও ঘনীভূত হচ্ছে—কে বা কারা পরিকল্পিত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আর কেন?
নিখোঁজ থেকে মরদেহ: রহস্যে ঘেরা চার দিন
সৌদি প্রবাসী শামসুল আলমের স্ত্রী ফেরদৌসী বেগম ২৭ জুন সকালে বাড়ির পাশে লেবু বাগানে যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন তার দেবর আলমগীর হোসেনের নাম ও নম্বর ব্যবহার করে নিখোঁজ সংবাদ ছড়ানো হয়। ঠিক চারদিন পর, ১ জুলাই সকালে ওই আলমগীরের মালিকানাধীন মুরগির খামারের সেপটিক ট্যাংক থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
এই নাটকীয় মোড় পুরো গ্রামজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে।
নিহতের স্বজনদের দাবি, প্রতিবেশী আনোয়ার হোসেন (২৫) দীর্ঘদিন ধরে ফেরদৌসী বেগমকে বিভিন্নভাবে বিরক্ত করতেন। তাদের মধ্যে পারিবারিক বিরোধ ছিল এবং হত্যার একদিন আগেও তর্ক-বিতর্ক হয়। এ নিয়ে আগেও স্থানীয়ভাবে বিচার হয়েছিল বলে জানা গেছে। স্বজনরা তাকেও সন্দেহ করছেন।
তবে আশ্চর্যজনকভাবে পুলিশ আনোয়ারসহ পাঁচজনকে আটক করলেও কাউকে গ্রেপ্তার দেখায়নি। বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন,
“আমরা বিভিন্ন দিক বিবেচনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছি। এখনো তদন্ত চলছে। তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না।”
পুলিশের এমন বক্তব্যে স্থানীয়দের মনে প্রশ্ন উঠেছে—সত্যিই কি প্রকৃত অপরাধীদের দিকে তদন্ত এগোচ্ছে, নাকি প্রভাবশালীদের চাপে গা বাঁচানো তদন্ত চলছে?
মরদেহ আত্মীয়ের খামারে—দায়ী কে?
নিখোঁজ সংবাদ যিনি ছড়ান, সেই আলমগীর হোসেনের খামার থেকেই ফেরদৌসীর মরদেহ উদ্ধার হয়। বিষয়টি তদন্তে নতুন মোড় তৈরি করেছে।
সাধারণ প্রশ্ন উঠছে:
আলমগীর কি প্রকৃত ঘটনা জানতেন?
কারা মরদেহ ওইখানে রেখে গিয়েছিল?
নিখোঁজের খবর প্রচারে আলমগীরের ভূমিকা কি শুধুই সহানুভূতিপূর্ণ?
আলমগীর হোসেন কে ফাসাতে খুনিরা এ কাজ করেছে?
পুলিশ এ ব্যাপারে মুখ খুলছে না। আলমগীরের বা আনোয়ার তাদের ভূমিকা নিয়েও কোনো স্পষ্ট বক্তব্য আসেনি।
জিডি হয়েছে ৪ দিনে তদন্তে ধীরগতি? আতঙ্কে এলাকাবাসী!
ঘটনার পর থেকেই দক্ষিণগ্রাম এলাকায় নারীদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন,
“নিজের বাড়ির কাছেই যদি কেউ নিরাপদ না থাকেন, তাহলে কোথায় যাবো?”
তদন্তের ধীরগতি, সন্দেহভাজনদের ছেড়ে দেওয়া, এবং পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের অনীহা—সব মিলিয়ে ঘটনাটিকে ‘রহস্যে ঢাকা’ বলেই মনে করছে স্থানীয় জনসাধারণ।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েকটি প্রশ্ন সামনে এসেছে—
কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হলো?
নিহতের প্রতিবেশী ও আত্মীয়দের ভূমিকা কতটুকু সন্দেহজনক?
স্থানীয় প্রভাবশালীদের কি কোনো হস্তক্ষেপ আছে তদন্তে?
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—এই হত্যা পরিকল্পনার মূলহোতা কে?
পরিশেষে বলা যায়
নিখোঁজের ঘটনাটি আত্মীয়ের খামারে মরদেহ, প্রতিবেশীর সঙ্গে বিরোধ, পুলিশি ‘জিজ্ঞাসাবাদ’ কিন্তু কোনো গ্রেপ্তার নয়—সব মিলিয়ে এটি যেন এক বিভ্রান্তিকর হত্যাকাণ্ড। তদন্তের ফলাফলের অপেক্ষায় পুরো দক্ষিণগ্রাম তথা দেশবাসী,
জরুরি হয়ে পড়েছে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, যাতে একজন প্রবাসীর স্ত্রীর মৃত্যুর পেছনের সত্যটা দেশবাসী জানতে পারে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...