প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jun 2025, 10:30 PM
বরুড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টায় পৌর প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিক এক অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হয় এ বাজেট। কর না বাড়িয়েই ৭০ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৫৭৪ টাকার এই উন্নয়নমুখী বাজেট জনগণের অংশগ্রহণ ও জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে প্রণয়ন করা হয়েছে।
পৌরসভা নির্বাহী কর্মকর্তা মো. মহসিনুর রহমান খানের সঞ্চালনায় বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু এমং মারমা মং।
তিনি বলেন, “নতুন কোনো কর আরোপ বা বিদ্যমান কর বৃদ্ধির চিন্তা না করে আমরা পৌরবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বাজেট প্রস্তুত করেছি।”
বাজেটে যা থাকছে
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বরুড়া পৌর এলাকার সড়ক সংস্কার ও সম্প্রসারণ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, সেতু ও ব্রিজ নির্মাণ, খাল খনন ও রক্ষণাবেক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং বিভিন্ন নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বড় অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে অবকাঠামো উন্নয়ন ও নগর পরিকল্পনার টেকসই রূপায়নে।
উপস্থিত বিশিষ্টজনরা
বাজেট ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান মেডিকেল অফিসার ডা. সাজেদুর রহমান, বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, উপজেলা এলজিইডি প্রকৌশলী জাকির হোসেন, পৌর একাউন্ট অফিসার মো. মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. বোরহান উদ্দিন ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পৌর কর্মকর্তা ছগীর আহমেদসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
অংশগ্রহণমূলক উন্নয়ন ভাবনায় পৌরবাসীর প্রত্যাশা
নবঘোষিত এই বাজেট সম্পর্কে পৌরবাসীর প্রত্যাশা, বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি স্থানীয় জনগণের চাহিদার প্রতিফলন নিশ্চিত করা হবে। পৌরসভা কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, সময়মতো কাজ বাস্তবায়ন ও মানসম্পন্ন প্রকল্প বাস্তবতায় কোনো ধরনের আপস করা হবে না।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...