প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jun 2025, 9:45 PM
নিজস্ব প্রতিবেদক
প্লাস্টিক দুষণ আর নয়, বন্ধ করার এখনি সময় এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা আইডিয়াল কলেজে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান কলেজ মিলনায়তনে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের কমিশনার ও কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী।
কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপত্বিতে আলেচানা সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক কলেজ সভাপতি শাহ মো. আলমগীর খান, রাজাপুর ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কুমিল্লা সদর উপজেলা স্কাউটসের সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
অলোচনা সভায় প্রধান অতিথি মাসুক আলতাফ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন— পলিথিন পরিবেশের জন্য মারাত্মক হুমকি। পরিবেশ দূষণের যেসব কারণ আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে পলিথিন। পলিথিন মাটি, পানি, বায়ুকে সমানভাবে দূষিত করে। প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ১০টি দেশের একটি। পলিথিন একশ বছরেও পচে না। পলিথিন মাটির যেখানেই থাকে, সেখানেই ক্ষতি করে। এ কারণে মাটির উর্বরতা কমে ফসলের ফলন কমায়। পোড়ালে তা বায়ু দূষিত করে।
এসময় তিনি আরো বলেন, বৃক্ষ প্রকৃতি আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। বৃক্ষহীন পৃথিবীতে জীবন টিকে থাকা কল্পনাও করা যায় না। গাছগাছালি কেবল অক্সিজেন দিয়ে আমাদের জীবন রক্ষা করে তা নয়— বৃক্ষ মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড়—তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে।
কলেজ সভাপতি শাহ মো. আলমগীর খান বলেন, হাদিস শরিফে এসেছে, যে ব্যক্তি কোনো বৃক্ষ রোপণ করল, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে এই বৃক্ষের ফলের সমপরিমাণ প্রতিফল দান করবেন।
বিশেষ অতিথি মো জাহাঙ্গীর আলম বলেন —গাছপালা ও উদ্ভিদ ছাড়া মানুষ বাঁচতে পারে না। এ জন্য বেশি করে বৃক্ষরোপণ, ফলজ, বনজ ও বনায়ন করা উচিত। গাছ লাগাতে হবে, গাছের পরিচর্যা করতে হবে এবং অকারণে বৃক্ষনিধন বন্ধ করতে হবে।
ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য অনুষ্ঠানের আহবায়ক ইংরেজি বিভাগের প্রভাষক মঠুন মজুমদার, বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার,
এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, মো. আদনান ছাত্তার মজুমদার, প্রভাষক মো: হাসান ভূইয়া, মোহাম্মদ মনির হোসেন, জাবেদ হোসেন, নাইমা আক্তার, নিশাত মাহমুদ, মিথুন মজুমদার, সুনীল চন্দ্র দাস, শারমিন আক্তার, নাহিন আক্তার, অনন্যা ব্যানাজি, মোহাম্মদ সোহরাব হোসেনসহ কুমিল্লা আইডিয়াল কলেজের সকল শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...