প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: আইন ও আদালত | প্রকাশ: 23 Jun 2025, 9:10 PM
বাংলাদেশের সংবিধানিক ইতিহাসে বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনী নিয়ে নতুন করে আইনি বিতর্কের ঝাঁপি খুলেছে হাইকোর্ট। **রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় প্রধান বিচারপতির পরিবর্তে জাতীয় সংসদের স্পিকারকে দায়িত্ব দেওয়ার বিধান চ্যালেঞ্জ করে দাখিল করা রিটের শুনানির দিন আগামী ৭ জুলাই নির্ধারণ করেছেন উচ্চ আদালত।
আজ সোমবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ দিন ধার্য করেন।
রিট আবেদনটি করেছিলেন বিশিষ্ট গীতিকবি ও সাংস্কৃতিক সংগঠক শহীদুল্লাহ ফরায়জী, যিনি সংবিধানের ৭২-এ ধারায় বর্ণিত মূল বিধান অনুযায়ী রাষ্ট্রপতির শপথ পাঠের দায়িত্ব প্রধান বিচারপির ওপরই থাকা উচিত বলে মনে করেন। তাঁর পক্ষে আদালতে শুনানি পরিচালনা করেন সিনিয়র আইনজীবী ওমর ফারুক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান।
উল্লেখ্য, ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয় নতুন বিধান—যার আওতায় রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানোর দায়িত্ব প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকারের ওপর ন্যস্ত করা হয়। এ পরিবর্তনকে সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী বলে দাবি করে শহীদুল্লাহ ফরায়জী ২০২৪ সালে হাইকোর্টে রিট আবেদন করেন।
গত ১১ মার্চ, প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন, কেন ১৯৭২ সালের সংবিধানে থাকা প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির শপথ পাঠের বিধান পুনর্বহাল করা হবে না—তা জানতে চেয়ে আইনসচিব, মন্ত্রিপরিষদ সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল-কে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়।
এই রুল ও রিটের পেছনে রয়েছে রাষ্ট্রের তিনটি প্রধান অঙ্গ—বিচার বিভাগ, নির্বাহী ও সংসদের ক্ষমতার ভারসাম্য রক্ষার এক সূক্ষ্ম প্রশ্ন। সংবিধানের মৌলিক কাঠামো ও মর্যাদার প্রশ্নে এই রিট দেশের আইন ও সংবিধান চর্চায় এক নতুন অধ্যায় রচনা করতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আসন্ন শুনানিকে ঘিরে আইনাঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। ৭ জুলাইয়ের রায় বা পর্যবেক্ষণ হতে পারে এক সাংবিধানিক মাইলফলক—যেখানে নির্ধারিত হবে রাষ্ট্রপ্রধানের শপথ অনুষ্ঠানে প্রধান বিচারপতির ভূমিকা কতটা সাংবিধানিকভাবে অপরিহার্য।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...