প্রতিবেদক: Khazina akther | ক্যাটেগরি: শিল্প ও সাহিত্য | প্রকাশ: 16 Jun 2025, 10:15 PM
বাবা দিবসে ফেসবুক ভরে যায়
"আই লাভ ইউ বাবা" লিখায়,
অথচ চল্লিশ -ষাট শতাংশ বাবাই আছেন আজ
বৃদ্ধাশ্রমে একাকিত্বের কালো ছায়ায়।
দরজার পানে অবাক দৃষ্টিতে তাকিয়ে বাবা বলেন,
❝ খোকা এলি?❞
অথচ ওপার থেকে শব্দ করে
এক ঝাঁক ঝিঁঝি পোকার দলখানি!!
তুমি যখন সোশ্যাল মিডিয়ায় ভিউ পাওয়ার প্রত্যাশায় পোস্ট করায় ব্যস্ত,
তোমার বাবা তখন বৃদ্ধাশ্রমে তোমার স্মৃতি বুকে জড়িয়ে অঝোরে কান্নায় মগ্ন।
যেখানে তোমার দিন শুরু হয় ই-মেইল আর মিটিং দিয়ে, সেখানে তোমার বাবার দিন শুরু হয়
তোমার একটি ফোন কলের অপেক্ষা নিয়ে!!
আজ তুমি মুক্ত আকাশে উড়ে বেড়ানো চাতক পাখি,
অথচ তোমার বাবা তোমারই তৈরি
খাঁচায় বন্দী এক টিয়া পাখি।
একসময় তুমি যার কাঁধে চড়ে দুনিয়া দেখেছিলে,
আজ তুমি নিজেই সেই কাঁধ নুইয়ে দিয়েছো
বৃদ্ধাশ্রমের নিঃসঙ্গ চেয়ারে!!
আজ তুমি প্রিয়তমার সাথে দিন কাটাচ্ছ বিজয় উল্লাসে, অথচ তোমার বাবা বৃদ্ধাশ্রমের দেয়ালের মাঝে
গুমড়ে কাঁদেন নিঃশব্দে।
তোমার বাবার অশ্রুসিত চোখ দুটো একটুখানি
তোমায় দেখার অপেক্ষায়,
অথচ তুমি আছো "নাইট ক্লাবে" পার্টি নিয়ে ব্যস্ততায়!
একদিন তোমার বাবা একরাশ অভিমান নিয়ে পৃথিবীটাকে বিদায় জানাবেন,
বৃদ্ধাশ্রমের ওই করিডোরটায় ভেসে বেড়াবে তার শেষ কণ্ঠস্বর,
❝আমার খোকা একদিন আসবে ❞
তুমি একদিন ঠিকই আসবে,
আর সেদিনটাই তোমার বাবার নিথর দেহ পড়ে রবে সাদা কাফনের কাপড়ের নিচে।
তুমি সেদিন প্রচন্ড আফসোস করবে
আর তোমার বাবার আত্মা তখন বলবে,
❝বিদায় খোকা, ক্ষমা করিস আমায়;
তোকে জন্ম দেওয়ার অপরাধে!!❞
— তাসনিম মিম, কবি
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...