প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jun 2025, 9:57 AM
বর্ষা এলেই আতঙ্ক নেমে আসে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাতলপাড় ইউনিয়নে। মেঘনার ভাঙনে ২০১৮ সাল থেকে শতাধিক পরিবার বসতভিটা হারিয়ে গৃহহীন হয়েছে। এবার চকবাজার ও আশপাশের ঘরবাড়ি, মসজিদ-মন্দির, গোরস্থান ও বাজার এলাকাও ঝুঁকিতে।
স্থানীয়দের অভিযোগ, সাত বছর ধরে রাজনৈতিক নেতাদের পরিদর্শন আর আশ্বাসই শুধু মিলেছে, কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। ভাঙনের কারণ হিসেবে ২০০৯ সালে চাতলপাড় বাজারসংলগ্ন মেঘনার পাড়ে গড়ে ওঠা একটি ইটভাটাকে দায়ী করছেন তারা। ওই ভাটার প্রভাবে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে একদিকে চর পড়ে, অন্যদিকে শুরু হয় ভয়াবহ ভাঙন।
চকবাজার কমিটির সহসভাপতি নোয়াব আলী জানান, এ বাজারের ওপর নির্ভরশীল অন্তত ১০-১২টি গ্রামের মানুষ। অনেক দোকান ইতোমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে।
স্থানীয় পরিবেশ সংগঠন ‘তরী বাংলাদেশ’-এর আহ্বায়ক শামীম আহমেদ বলেন, প্রতিবছর বর্ষায় কয়েকটি জিও ব্যাগ ফেলে দায়িত্ব শেষ করে পানি উন্নয়ন বোর্ড, যা কার্যকর নয়। প্রয়োজন স্থায়ী বাঁধ নির্মাণ।
চাতলপাড় ইউপি চেয়ারম্যান ইতোমধ্যে বাঁধ নির্মাণের দাবিতে পানিসম্পদ উপদেষ্টার কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান জানান, আগামী সপ্তাহে অস্থায়ীভাবে কাজ শুরুর প্রস্তুতি আছে, তবে স্থায়ী সমাধানের জন্য প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছেন তারা।
জেলা প্রশাসক দিদারুল আলম বলেন, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এলাকাবাসীর দাবি, বিলম্ব নয়—চাতলপাড় রক্ষায় স্থায়ী বাঁধ এখনই চাই।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...