প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Dec 2025, 4:31 PM
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রতিষ্ঠার চার দশক পার হলেও এখনো স্থাপন করা যায়নি ফায়ার সার্ভিস স্টেশন। ১৯৮৩ সালের ৭ নভেম্বর প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে উপজেলায় উন্নীত হলেও সেই সময় থেকে আজ পর্যন্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় যোগ হয়নি কোনো স্থায়ী সেবা কেন্দ্র। ফলে অগ্নিকাণ্ডের স্থায়ী ঝুঁকি নিয়েই বসবাস করছে স্থানীয়রা।
উপজেলা সদর, গ্রামীণ হাট-বাজার, দোকানপাট, স্কুল-কলেজ, হাসপাতাল, ব্যাংক-বিমা ও সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সবই রয়েছে চরম অগ্নিঝুঁকির মধ্যে। অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি সহায়তা পেতে স্থানীয়দের নির্ভর করতে হয় বুড়িচং অথবা কুমিল্লা সদর ফায়ার সার্ভিস স্টেশনের ওপর। দূরত্ব বেশি হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়; ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় মূল্যবান সম্পদ।
স্থানীয় বাসিন্দা কাজল সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, “ফায়ার সার্ভিস না থাকায় প্রতি বছরই ক্ষতি গুনতে হয়। বুড়িচংয়ের গাড়ি পৌঁছাতে পৌঁছাতে আগুন সবকিছু শেষ করে দেয়।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামাল উদ্দিন জানান, প্রতিবছর অগ্নিকাণ্ডে বিভিন্ন বাজার ও বাড়িঘরে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। তাই ব্রাহ্মণপাড়ায় দ্রুত ফায়ার সার্ভিস স্থাপন অত্যন্ত জরুরি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, “ব্রাহ্মণপাড়ায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন এখন সময়ের দাবি। জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের সূত্র বলছে, ভূমি অধিগ্রহণজনিত জটিলতার কারণেই এতদিন স্থাপন সম্ভব হয়নি স্টেশনটি।
স্থানীয়দের দাবি, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি কমাতে এবং প্রাণ-সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ব্রাহ্মণপাড়া উপজেলায় একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করতে হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...