প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 2 Mar 2026, 6:51 PM
মোহাম্মদ মাসুদ মজুমদার।।
সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬’। এই জমকালো আয়োজনে ট্রাস্টের বর্তমান কার্যক্রম এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফু।
২০১৫ সালে যাত্রা শুরু করা এই ট্রাস্টের মূল লক্ষ্য হলো বাংলাদেশের কৃতি ক্রীড়াবিদদের যথাযথ সম্মান জানানো। ক্রিকেট, ফুটবল, হকি ও কাবাডিসহ বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গকে এক ছাদের নিচে নিয়ে আসার প্রয়াসেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফু জানান, ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী বছর থেকে ‘আরাফাত রহমান কোকো সম্মাননা পদক’ সরকারিভাবে প্রদান করা হবে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সরফরাজ আহমেদ সরফু বলেন, দেশের ৬৪টি জেলায় ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল’ ক্hরিকেট ও ফুটবল টুর্নামেন্ট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা চাই একদম তৃণমূল থেকে খেলোয়াড়রা উঠে আসুক। ইউনিয়ন ও থানা পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।”
ট্রাস্টের স্লোগান ‘ওয়ার্কিং ফর স্পোর্টস অ্যান্ড হিউম্যানিটি’ (Working for Sports and Humanity)-এর আলোকে সরফরাজ আহমেদ সরফু স্পষ্ট করেন যে, তাদের এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক। খেলাধুলার পাশাপাশি বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক প্রয়োজনে তারা সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। উল্লেখ্য, সিলেটের শ্রীমঙ্গলের কৃতিসন্তান, যুক্তরাজ্য বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সরফরাজ আহমেদ সরফু এই ট্রাস্টের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশে ক্রীড়ামন্ত্রী কর্তৃক স্কুল পর্যায়ে লেখাপড়ার পাশাপাশি শিশুদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগকেও তিনি অত্যন্ত ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...