প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 11 Dec 2025, 4:23 PM
রাজশাহীর তানোরের কয়েলের হাট মধ্যপাড়া এলাকায় দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে টানা ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সফল হয়নি ফায়ার সার্ভিস। ৪২ ফুট গভীর পর্যন্ত অনুসন্ধান চালিয়েও শিশুটির কোনো খোঁজ না মেলায় নতুন করে আরও ১০ ফুট গর্ত খননের সিদ্ধান্ত নিয়েছে উদ্ধারকারী দল।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সর্বশেষ তথ্যে জানা যায়, উদ্ধারকাজ এখনও চলমান। ঘটনাস্থলেই অবস্থান করে ব্রিফিং দেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম। তিনি বলেন, “গর্তটি ১৫০ থেকে ২০০ ফুট গভীর। এর যে কোনো স্তরে শিশুটি আটকে থাকতে পারে। এত গভীর গর্তে কাউকে দ্রুত উদ্ধারের মতো প্রযুক্তি পৃথিবীর কোনো দেশেই নেই। নিরাপত্তার কারণে আমরা পাশেই নতুন গর্ত খুঁড়ে সাজিদকে খুঁজছি। উন্নত দেশগুলোতেও এত গভীরে পৌঁছাতে ৭৫ থেকে ৭৮ ঘণ্টা সময় লাগে।”
তিনি আরও জানান, প্রথম দফায় ৩৫ ফুট পর্যন্ত ক্যামেরা নামানো হলেও কিছু দেখা যায়নি। মাটি ও খড় পড়ে থাকায় ক্যামেরায় দৃশ্য স্পষ্ট হয়নি। তবে বুধবার দুপুরে গর্তের নিচ থেকে সাজিদের কান্নার শব্দ শোনা গিয়েছিল।
শিশুটির মা রুনা খাতুন জানান, বুধবার দুপুরে মাঠের দিকে যাওয়ার সময় হঠাৎ পেছন থেকে সাজিদ ‘মা’ বলে ডাকতে ডাকতে অদৃশ্য হয়ে যায়। খড় দিয়ে ঢাকা গর্তটি তারা কেউই টের পাননি। পা হড়কালেই শিশুটি সোজা নিচে পড়ে যায়। স্থানীয়দের চেষ্টায় ব্যর্থ হয়ে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।
স্থানীয়রা জানান, এক বছর আগে সেচ দেওয়ার উদ্দেশ্যে জমির মালিক কছির উদ্দিন এ গর্তটি খনন করেছিলেন। পানি না পেয়ে কাজটি বন্ধ হয়ে যায়। এরপর সেটি খোলা অবস্থায় পড়ে থাকে। সেই অবহেলা আজ জীবনসংকটে ঠেলে দিয়েছে ছোট সাজিদকে।
ঘটনার পর চারদিক থেকে মানুষের সমাগম বাড়ছে। উদ্বেগে সময় পার করছেন শিশুটির পরিবার ও এলাকাবাসী। ফায়ার সার্ভিস বলছে, শেষ মুহূর্ত পর্যন্ত তাঁরা সর্বোচ্চ প্রযুক্তি ও সামর্থ্য ব্যবহার করে উদ্ধার প্রচেষ্টা চালিয়ে যাবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...