প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Dec 2025, 4:35 PM
এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) কুমিল্লা জেলার উদ্যোগে মানবাধিকার দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা। বুধবার প্রত্যয় উন্নয়ন সংস্থার পুরাতন চৌধুরীপাড়ার প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে এবারের প্রতিপাদ্য ছিল— ‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণের মাধ্যমে নিশ্চিত হোক সকলের মানবাধিকার’।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রত্যয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও এডাব কুমিল্লার সভাপতি মাহমুদা আক্তার। সভাপতিত্ব করেন এডাবের সাবেক সভাপতি ও মা ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দিলনাশিঁ মোহসেন।
র্যালি ও আলোচনা সভায় এডাব সদস্য ও বিভিন্ন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালকরা মানবাধিকার সুরক্ষায় সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বক্তব্য দেন পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক মো. ইউনুস, মাক্সের নির্বাহী পরিচালক কে এম শামীম উদ্দিন, দিয়ার নির্বাহী পরিচালক মো. আবুল কাশেম, অবসরপ্রাপ্ত উপপরিচালক সেলিনা আক্তার, এনসিসি ব্যাংক পিএলসি হাইওয়ে শাখার ম্যানেজার মো. রহমত উল্লাহ রতন এবং এডাব কুমিল্লার সদস্য সচিব ও পিপলস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. এমদাদুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন সৃষ্টি সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সালমা আক্তার, মহিলা হস্তশিল্প নির্বাহী পরিচালক তানজিনা ইয়াসমিন তন্নি। সঞ্চালনা করেন প্রত্যয় উন্নয়ন সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. আনিসুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে কি-নোট পেপার উপস্থাপন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের মাস্টার্স ফিল্ড ওয়ার্ক ব্যাচের টিম লিডার সাকির এবং কুমিল্লা সরকারি মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স ফিল্ড ওয়ার্ক ব্যাচের টিম লিডার আরিবা।
উল্লেখযোগ্যভাবে, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ গৃহীত Universal Declaration of Human Rights (UDHR) মানবাধিকার রক্ষার বৈশ্বিক যাত্রায় যুগান্তকারী পরিবর্তন আনে। সেই ঐতিহাসিক দিনকে স্মরণে রেখে প্রতি বছর ১০ ডিসেম্বর বিশ্বজুড়ে পালিত হয় মানবাধিকার দিবস। এডাব, দেশের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয় ও প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে দিবসটির তাৎপর্য তুলে ধরতে কুমিল্লায় এ আয়োজন করে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...