প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Nov 2025, 11:19 PM
আন্তর্বর্তীকালীন সরকারের ক্রিয়া, যুব ও শ্রমবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেছেন, “অনেকেই ফ্যাসিবাদের সুযোগ নিয়ে গত ১৫ বছর চাঁদাবাজি, দখলদারিত্ব ও অন্যায়ের রাজনীতি চালিয়ে গেছে। কিন্তু সেই সময় এখন শেষ হয়ে এসেছে।”
সোমবার বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে মুক্তমঞ্চে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন,
“দখলদারিত্ব, চাঁদাবাজি ও অন্যায়ের কারণেই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। অন্য কোনো দল যদি একই পথে হাঁটে, তাদের পরিণতিও হবে একই।”
“ভারত এখন জনগণের সঙ্গে কথা বলবে”:
পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন,
“এতদিন ভারত শুধু আওয়ামী লীগের সঙ্গে কথা বলত। এখন কথা বলতে হবে বাংলাদেশের জনগণের সঙ্গে। জনগণ পররাষ্ট্রনীতির স্বার্থে যা সিদ্ধান্ত নেবে, সরকার সেটিই বাস্তবায়ন করবে।”
তিনি আরও বলেন, “জনগণের বুকে গুলি চালিয়ে, হত্যা করে বা আগ্রাসনের প্র্যাকটিস চালিয়ে কেউ টিকতে পারবে না। এখন রাষ্ট্র পরিচালিত হবে জনগণের ইচ্ছায়।”
“জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ”:
আসিফ মাহমুদ বলেন, “জুলাইয়ের অভ্যুত্থান ছিল অন্যায়ের বিরুদ্ধে জনগণের বিদ্রোহ। আমরা সেই স্পিরিট ধারণ করেই দুর্নীতি, সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত নতুন বাংলাদেশ গড়তে চাই।”
সভায় কারা ছিলেন:
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক আবু বাকের মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল কাদের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিয়া উদ্দিন আয়ান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নিয়ন মনি, কুমিল্লার সমন্বয়ক জিয়া উদ্দিন তাজওয়ার অহি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রুবেল হোসেন।
এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা কলেজ, কুমিল্লা জিলা স্কুল ও মর্ডান স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...