প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 10 Nov 2025, 11:10 PM
“তারুণ্যের নেতৃত্ব চাই, পরিচ্ছন্ন প্রার্থী চাই” — শিক্ষার্থীদের স্লোগান
কুমিল্লা–০৬ (সদর, সদর দক্ষিণ, সিটি কর্পোরেশন ও সেনানিবাস এলাকা) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের দলীয় মনোনয়ন দাবি করে রাস্তায় নেমেছে কুমিল্লার শত শত তরুণ শিক্ষার্থী।
সোমবার বিকেলে “জিজেডএন–জেড–৩৫০০” নামের শিক্ষার্থী সংগঠনের ব্যানারে কয়েক হাজার তরুণ কুমিল্লা জিলা স্কুলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কান্দিরপাড় পূর্বালী চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।
“তারুণ্যের প্রতীক ইয়াছিন ভাইকে মনোনয়ন দিন”:
সমাবেশে বক্তব্য দেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা— শুভ রাতি শাহজাদি মেমোরিয়াল স্কুলের প্রার্থনা নূর মুনিয়া, ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের রিয়ানা বিনতে হাসান, বাখরাবাদ হাই স্কুলের মেহেক রোশন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের তৌসিফ আহমেদ ও মেহেদী হাসান রবিন, নবাব ফয়জুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের সানজিদা ইসলাম, কুমিল্লা সরকারি কলেজের তাশাউফ আমিনসহ অনেকে।
বক্তারা বলেন,
“তারুণ্যের নেতৃত্ব, পরিবর্তনের আশা ও নতুন প্রজন্মের প্রতিনিধিত্বের প্রতীক হিসেবে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে কুমিল্লা–৬ আসনে মনোনয়ন দেওয়া জরুরি। তিনি তরুণদের বিশ্বাসের মানুষ, উন্নয়নের প্রতীক।”
ব্যানারে ব্যানারে তারুণ্যের স্লোগান:
শিক্ষার্থীদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড। লেখা ছিল—
# “তারুণ্যের শক্তি, উন্নয়নের প্রতীক হাজী ইয়াছিন”
# “কুমিল্লা–৬ এ তরুণ প্রার্থী চাই”
# “নেতা নয়, দরকার বিশ্বাসের মানুষ”
# “প্রচণ্ড শীতে যে ছিল, বসন্তেও তাকেই চাই”
আয়োজকদের দাবি, “মনোনয়ন প্রক্রিয়ায় তরুণদের চিন্তা–ভাবনা ও নতুন নেতৃত্বকে মূল্যায়ন করতেই এই কর্মসূচি।”
টানা আট দিনের কর্মসূচি:
হাজী ইয়াছিনের সমর্থনে টানা আট দিন ধরে নানা কর্মসূচি চলছে।
১। নভেম্বর: মহাসড়ক অবরোধের মাধ্যমে আন্দোলনের সূচনা
২। নভেম্বর: মশাল মিছিল
৩। নভেম্বর: নারীদের সমাবেশ
৪। নভেম্বর: তরুণদের নফল রোজা ও গণ–ইফতার
৫। নভেম্বর: জুমার নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিল
৬। নভেম্বর: কান্দিরপাড়ে অবস্থান কর্মসূচি
৭। নভেম্বর: কারা নির্যাতিত বিএনপি পরিবারের সংবাদ সম্মেলন
৮। নভেম্বর: তারুণ্যের বৃহৎ সমাবেশ
আন্দোলন চলবে মনোনয়ন না পাওয়া পর্যন্ত:
সমাবেশে শিক্ষার্থীরা ঘোষণা দেন,
“হাজী ইয়াছিনকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।”
তারা আরও জানান, পরবর্তী ধাপে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যানার–ফেস্টুন প্রদর্শন, মানববন্ধন ও তরুণদের মতবিনিময় সভা আয়োজন করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...