প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 10 Nov 2025, 11:34 PM
জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের পর এবার দলের সাবেক অভিজ্ঞ ক্রিকেটার রুমানা আহমেদও অভিযোগ তুলেছেন সাবেক টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে। তবে সেই অভিযোগও দৃঢ়ভাবে অস্বীকার করেছেন বাংলাদেশ দলের হয়ে ১৭ টেস্ট ও ৩৪ ওয়ানডে খেলা সাবেক এই ক্রিকেটার।
এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মঞ্জুরুল বলেন,
“ধরুন, আপনার সঙ্গে আমি একবার বাজে ব্যবহার করেছি। কিন্তু দ্বিতীয়বারও যদি করি, আপনি কি প্রমাণ রাখবেন না? ওরা এত বড় অভিযোগ করছে, কিন্তু প্রমাণ বা কোনো ডকুমেন্টস দেখাচ্ছে না কেন?”
“পিরিয়ডের প্রসঙ্গ একার বিষয় নয়”:
সম্প্রতি নারী দলের কিছু খেলোয়াড়ের মন্তব্যে উঠে এসেছে পিরিয়ড চলাকালে খেলোয়াড়দের প্রতি আচরণ ও সিদ্ধান্তে অবিচার—এ নিয়ে কথা বলতে গিয়ে মঞ্জুরুল বলেন,
“এই যে মেয়েদের পিরিয়ড প্রসঙ্গটা এসেছে, এটা তো পুরো টিম ম্যানেজমেন্টের সমন্বিত বিষয়—আমার একার দায়িত্ব নয়। সেখানে ফিজিও, ট্রেনার, হেড কোচ—সবাই জড়িত। আমি ছিলাম টিম ম্যানেজার, তাই কোচ বা ফিজিও আমাকে জানাতেন কে খেলবে, কে খেলবে না।”
তিনি আরও বলেন,
“প্রতি বিশ্বকাপের আগে নারী ক্রিকেটে এসব বিষয়ে ক্লাস হয়। সেখানে ম্যানেজমেন্ট ও খেলোয়াড়রা একসঙ্গে বসে আলোচনা করে। এখন কোনো খেলোয়াড় খেলছে না কেন—এর কারণ তো কোচ জানাবে, আমি একা কিছু সিদ্ধান্ত নিই না।”
“আমি বহু বছর ক্রিকেটে আছি, কখনো এমন অভিযোগ ওঠেনি”:
কাউকে মৌখিকভাবে হয়রানি বা নিপীড়ন করলে প্রমাণ রাখা কঠিন—এমন প্রশ্নে মঞ্জুরুলের জবাব,
“আমার কি স্ত্রী-মেয়ে-বোন নেই? আমি এত বছর ধরে ক্রিকেটে আছি, কখনো কি এমন অভিযোগ উঠেছে? যদি সত্যিই এমন কিছু থাকত, তাহলে তারা প্রকাশ্যে কেন আসেনি?”
পটভূমি:
এর আগে নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমও মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে আচরণগত অভিযোগ তুলেছিলেন। এরপর রুমানার মন্তব্যে বিষয়টি আরও আলোচনায় এসেছে। তবে মঞ্জুরুল নিজেকে নির্দোষ দাবি করে বলেন,
“আমি সবসময় পেশাদার দায়িত্ব পালন করেছি। এখন অভিযোগ তোলা হচ্ছে কোনো প্রমাণ ছাড়াই।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...