প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jan 2026, 10:49 PM
বরুড়ায় দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করতে আয়োজন করা হলো দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। কুমিল্লার বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টা থেকে বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে যুক্তি, সচেতনতা ও নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—আর সেই পথচলার শুরুটা হতে পারে শিক্ষাঙ্গন থেকেই।
বিচারক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের প্রভাষক মো. মাইনুল হোসেন, আগানগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক দিলীপ মজুমদার, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার এবং আগানগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. শাখাওয়াত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লক্ষন পাল।
প্রতিযোগিতায় বরুড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। স্কুলভিত্তিক বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আড্ডা ওমেদীয়া উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয় এগারোগ্রাম উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তার পুরস্কার পান আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সানজেদা নেওয়াজ।
অনুষ্ঠানের শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এমন উদ্যোগ শিক্ষার্থীদের যুক্তিবোধ ও নৈতিক শক্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...