প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jan 2026, 10:46 PM
অরাজনৈতিক, ধর্মীয় ও মানবিক সেবামূলক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ–এর সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মো. আব্দুস সামাদ। তিনি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তৌফিকুল ইসলাম, যিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র।
আহ্বায়ক মো. আব্দুস সামাদ তার বক্তব্যে বলেন, “গাউসিয়া কমিটি বাংলাদেশ দীর্ঘদিন ধরে মানবতার সেবায় কাজ করে আসছে। দ্বীনি শিক্ষা বিস্তার, সুফিবাদী দর্শনের চর্চা এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখাই এই সংগঠনের মূল লক্ষ্য। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা সাধারণ শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে সক্রিয় ভূমিকা পালন করবে।”
তিনি আরও জানান, কমিটির উদ্যোগে দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং অসুস্থ ও অসহায় শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।
নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতৃবৃন্দ। তারা আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট অঙ্গনে মানবিকতা ও আধ্যাত্মিক চেতনা আরও সুদৃঢ় হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...