প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jan 2026, 10:50 PM
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আমেরিকা প্রবাসী সাংবাদিক মো. সাইফুল ইসলামের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শিদলাই এলাকার আলী আকবর মুন্সি বাড়িতে এ ঘটনায় প্রবাসীর পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবার জানায়, শিদলাই এলাকার শফিকুল ইসলাম গং ও মৃত সুন্দর আলী গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরেই প্রতিপক্ষরা প্রবাসীর পিতার মালিকানাধীন প্রায় ১৫ শতক জমি দখলের চেষ্টা করছে। বিতর্কিত জমিটির খতিয়ান নম্বর ৩৪০২, বিএস খতিয়ান নম্বর ২৫৭৫ এবং দাগ নম্বর ৭৩১৮ ও ৭৩২৪।
এ ঘটনায় গত ৭ জুলাই ২০২৫ তারিখে কুমিল্লা দক্ষিণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে প্রবাসীর বড় ভাই সোহরাব হোসেন পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন নানু মিয়া (৫৫), অলি উল্লাহ মেন্টু (৫০), বেদন মিয়া (৪৬), মহসিন (৩৪) ও মো. জুয়েল রানা (৩২)। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও গত ২১ জানুয়ারি সকালে বিবাদীরা বহিরাগত লোকজন নিয়ে এসে বাদীপক্ষের বাড়ির দক্ষিণ পাশে পুকুরপাড়ের একাধিক গাছ কেটে নেয়। এতে বাধা দিলে বাদীপক্ষকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
পরে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটার বিষয়টি প্রত্যক্ষ করে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। তবুও প্রবাসীর পরিবার দাবি করছে, তারা এখনো চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার তদন্ত ওসি টমাস বড়ুয়া বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত এএসআই কামরুজ্জামান জানান, ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার বিষয়টি দেখা গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় পক্ষকে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...