প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jan 2026, 10:44 PM
কুমিল্লায় ব্যবসা-বাণিজ্যের নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করে ব্যবসায়ী সমাজের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে নগরীর খন্দকার হক মার্কেটে ব্যবসায়ী ফেডারেশন কুমিল্লার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী ফেডারেশনের সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জামাল খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াশিমসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, ব্যবসা-বাণিজ্যের টেকসই উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও সুশাসনের কোনো বিকল্প নেই। তিনি স্থানীয় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, প্রতিবন্ধকতা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, “আপনারা আমাকে নির্বাচিত করলে আমি ইনশাআল্লাহ চাঁদাবাজিমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবসার পরিবেশ গড়ে তুলবো।”
সভায় ব্যবসায়ী ফেডারেশনের নেতারা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের চলমান সংকট তুলে ধরেন। তারা করব্যবস্থা সহজীকরণ, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন, চাঁদাবাজি ও দখলদারিত্বের অবসান এবং আধুনিক অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে রাজনৈতিক নেতৃত্ব ও ব্যবসায়ী সমাজের মধ্যে নিয়মিত সংলাপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
মতবিনিময় সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগ পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়াবে এবং কুমিল্লার ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...