প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Oct 2025, 12:14 PM
লোকগানের সহজ-সরল মানুষ, কুমিল্লার সাংস্কৃতিক মঞ্চের এক পরিচিত মুখ, বাবুল বাউল আর নেই। শুক্রবার সন্ধ্যা ৭টায় বরিশালের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাবুল বাউলের প্রকৃত নাম ফজলুর রহমান বাবুল। জন্মসূত্রে বরিশালের হলেও কুমিল্লাই ছিল তাঁর সংগীত জীবনের মূল ক্ষেত্র। এখানেই গড়ে ওঠা, এখানেই তাঁর গান, ভালোবাসা আর লড়াই।
সাধারণ জীবনযাপন করতেন। পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পরিবার নিয়ে থাকতেন এবং পরিচালনা করতেন একটি ছোট্ট চায়ের দোকান। কিন্তু সংগীতের ডাক পেলে সব ছেড়ে ছুটে যেতেন—বিনিময়ে কিছু চাওয়ার মানুষ ছিলেন না তিনি। গান ছিল তাঁর নিঃশ্বাস, উৎসর্গ ছিল মানুষের প্রতি।
এপ্রিল মাসে হঠাৎ স্ট্রোক করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। সহকর্মী সংস্কৃতিজন ও পরিবারের সহায়তায় কিছুটা সুস্থ হয়ে ওঠেন। এরপর বাবা-মায়ের কবর জিয়ারতের জন্য বরিশাল গেলে আবারও অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করার পর শুক্রবার সন্ধ্যায় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার জানায়, বাবুল বাউলকে দাফন করা হবে বরিশালে, তাঁর বাবা-মায়ের কবরের পাশেই—তাঁরই শেষ ইচ্ছানুযায়ী।
তাঁর মৃত্যুতে কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। জেলা শহরের অনেকেই হারালেন এক পরিচিত মুখ, যিনি ছিলেন গানপাগল, সহজ, এবং নিঃস্বার্থ এক মানুষ।
কুমিল্লার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বাবুল বাউল নেই, কিন্তু তাঁর সুর, তাঁর সরল কণ্ঠে গাওয়া গান—চিরকাল বেঁচে থাকবে কুমিল্লার মানুষের হৃদয়ে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...