প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Oct 2025, 12:08 PM
মানবতার বাউল সাধকের স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।।
মরমী সংগীত ও মানবতার বার্তাবাহক, বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উদ্যাপন করেছে কুমিল্লা জেলা প্রশাসন। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম উন্মুক্ত মঞ্চে আয়োজিত হয় এ বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক।
বক্তারা বলেন, "সাধক লালন ছিলেন অসাম্প্রদায়িক মানবতাবাদের এক উজ্জ্বল প্রতীক। তিনি জাত-ধর্ম-বর্ণের ভেদাভেদ ভেঙে দিয়ে মানবপ্রেমে বিশ্বাসী এক চিরন্তন কণ্ঠস্বর।"
বাঙালির হৃদয়ে চিরজাগ্রত এই সাধক বাংলা ১২৯৭ সনের ১ কার্তিক (১৬ অক্টোবর) দেহ ত্যাগ করেন। সেই দিনটিকে কেন্দ্র করেই প্রতি বছর পালন করা হয় তাঁর তিরোধান দিবস।
সাংস্কৃতিক পর্বে মনোমুগ্ধকর পরিবেশনায় অংশ নেন খ্যাতনামা বাউলশিল্পী সুমী হায়দারসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীবৃন্দ। তাঁদের কণ্ঠে লালনের গান যেন নতুন করে ছুঁয়ে গেল দর্শক-শ্রোতার মন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাধারণ দর্শক।
লালনসাঁইয়ের শিক্ষা, জীবনদর্শন ও সংগীতের মাহাত্ম্য ছড়িয়ে দিতে এমন আয়োজন নিঃসন্দেহে ছিল সময়োপযোগী ও হৃদয়ছোঁয়া।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...