প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 18 Oct 2025, 9:13 PM
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা ভয়াবহ আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে আমদানি বিভাগের একটি অংশে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশন থেকে ৩৭টি ইউনিট কাজ শুরু করে।
বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথভাবে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে অংশ নিচ্ছে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, এখনো আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতির কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রয়েছে। ইউএস-বাংলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারটি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম পাঠানো হয়েছে। নিরাপত্তা শঙ্কায় কিছু ফ্লাইট কলকাতা ও চট্টগ্রামে অবতরণ করেছে, এবং ট্যাক্সিওয়েতে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট আটকে রয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক কার্যালয়ের মুখপাত্র ফ্লাইট লেফটেন্যান্ট মো. মাসুদুল হাসান মাসুদ জানান, “সমন্বিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তা যাচাই শেষে ফ্লাইট চলাচল আবার শুরু হবে।”
এক অডিও বার্তায় নির্বাহী গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, “জরুরি পরিস্থিতি মোকাবিলায় আমরা একসঙ্গে কাজ করছি। দয়া করে বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে আমাদের সহযোগিতা করুন।”
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর স্বাভাবিক কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...
ইবিতে চেয়ারম্যানের কক্ষে রক্তাক্ত হামলা, অভিযুক্তের আত্মঘাতী...
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ঘটে গেল চাঞ্চল্যকর ও মর্মান্তিক এক ঘটনা। সমাজকল্যাণ বিভাগের চ...
“পাহাড়ের চূড়ায় দেখা হবে”—ইকরার মৃত্যুর পর আবেগঘন পোস্টে যা ল...
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর পর আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন অভিনেতা জাহের আলভী। ব...
ঈদে কি মিলবে বাড়তি ছুটি? পাঁচ দিনের সঙ্গে যোগ হতে পারে আরও দ...
ঈদুল ফিতর সামনে রেখে সরকারি ছুটি নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। ঘোষিত পাঁচ দিনের ছুটির সঙ্গে আরও দুদিন...
খামেনির পর সুপ্রিম লিডার মোজতবা, সমাহিত হবেন মাশহাদে
ইরানের রাজনীতিতে নাটকীয় মোড়। দেশটির নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনি...