প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Oct 2025, 12:03 PM
কুমিল্লায় নতুনভাবে চালু হতে যাওয়া ১০০ শয্যার খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হসপিটাল-এর উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় কুমিল্লা বিষ্ণুপুর মুন্সেফ কোয়ার্টারে অবস্থিত হাসপাতাল ভবনের পঞ্চম তলায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির আয়োজনে এ সভা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্কের বোর্ড অব অ্যাডভাইজার্সের চেয়ারম্যান সৈয়দ রেজওয়ানুল কবির, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান এবং মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা জানান, ২০১০ সালের মে মাসে জনপ্রশাসন সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান মরহুম এটিএম শামসুল হক হাসপাতালের জন্য ১২৫ শতক জমি দান করেন। তারই ধারাবাহিকতায় আজ এ হাসপাতাল চালু হতে যাচ্ছে।
ভবিষ্যত পরিকল্পনার কথা জানিয়ে বক্তারা বলেন, এ হাসপাতালকে পর্যায়ক্রমে ২৫০ শয্যার একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খায়রুন্নেসা মেডিকেল ও রাবেয়া হক নার্সিং কলেজও প্রতিষ্ঠা করা হবে।
সাংবাদিকদের পক্ষ থেকে রফিকুল ইসলাম অনুরোধ জানান, সংবাদকর্মী ও তাদের পরিবারের জন্য চিকিৎসা সেবায় বিশেষ ছাড় বা সুবিধা দেওয়া হোক।
আয়োজকরা জানান, মূলত ডায়াবেটিস ও সংশ্লিষ্ট রোগগুলোর উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যেই এই বিশেষায়িত হাসপাতাল চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মিজ শারমীন এস মুরশিদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ।
এছাড়া বক্তব্য রাখবেন ডা. এম এ সামাদ, মরহুম এটিএম শামসুল হকের সহধর্মিণী মিসেস রাবেয়া হক, কুমিল্লার সিভিল সার্জন, জেলা প্রশাসক, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করবেন জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...