প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 12 Jun 2025, 8:49 PM
নিজস্ব প্রতিবেদক:
তারেক রহমান বাংলাদেশের নাগরিক—সে হিসেবে তিনি চাইলে দেশে ফিরতে পারেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “তার দেশে ফেরার বিষয়ে সরকারের কোনো বাধা নেই। তিনি যখন ইচ্ছা, তখনই দেশে ফিরে আসতে পারেন।”
বৃহস্পতিবার (১২ জুন) সকালে গাজীপুর মহানগরের সালনা হাইওয়ে থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সকাল ১১টায় থানায় পৌঁছে উপদেষ্টা প্রথমেই উপস্থিত সাংবাদিকদের মাঝে মাস্ক বিতরণ করেন এবং পরে থানা চত্বর ঘুরে দেখেন।
“খণ্ডিত নয়, পুরো বক্তব্য তুলে ধরুন”—সাংবাদিকদের প্রতি আহ্বান
সাংবাদিকদের উদ্দেশে বক্তব্যে জাঙ্গীর আলম বলেন, “আপনারা রিপোর্ট করবেন, অবশ্যই করবেন। কিন্তু খণ্ডিতভাবে নয়। পুরোটা তুলে ধরবেন। কারণ খণ্ডিত রিপোর্ট বিদেশি কিছু শক্তি নিজেদের স্বার্থে ব্যবহার করে ভুল বার্তা ছড়ায়।”
এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন করেন, “আপনারা আর খণ্ডিত রিপোর্ট করবেন না তো?” সাংবাদিকেরা একবাক্যে সম্মতি জানান।
মাস্ক ব্যবহার ও পলিথিন বর্জনে সচেতনতা গড়ার আহ্বান
করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, “মাস্ক পকেটে নয়, নাকে রাখতে হয়। আমি যে মাস্ক দিয়েছি, তা পরুন এবং অন্যদেরও উৎসাহিত করুন।” পাশাপাশি তিনি পরিবেশ সংরক্ষণের আহ্বান জানিয়ে বলেন, “নিজেরা পলিথিন বর্জন করুন এবং জনসচেতনতা গড়ে তুলুন।”
পুশইন নিয়ে কড়া প্রতিক্রিয়া, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ
ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ প্রসঙ্গে জাঙ্গীর আলম বলেন, “আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি এবং ভারতীয় হাইকমিশনারকে জানানো হয়েছে। বাংলাদেশি কেউ ভারতে থাকলে আমরা অবশ্যই গ্রহণ করব, তবে তা প্রপার চ্যানেলে হতে হবে। কিন্তু ভারতের পক্ষ থেকে নিয়ম না মেনে সীমান্তে পুশইন ঘটানো হচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল।”
তিনি আরও জানান, এসব পুশইন হওয়া ব্যক্তিদের মাধ্যমে করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় স্বাস্থ্যবিধি অনুসারে পরীক্ষা করা হচ্ছে।
বিজিবি সদর দপ্তর ও কৃষি প্রকল্প পরিদর্শন
হাইওয়ে থানা পরিদর্শনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুরে বিজিবি-৬৩ ব্যাটালিয়নের সদর দপ্তর পরিদর্শন করেন। সেখানে বিজিবির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হওয়ার পাশাপাশি একটি গাছের চারা রোপণ করেন। পরে তাঁর শ্রীপুর উপজেলার কৃষি বিভাগের একটি প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...