প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: ধর্ম | প্রকাশ: 12 Jun 2025, 8:46 PM
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র হজ পালন শেষে মাত্র দুই দিনে ৮ হাজার ৬০৬ জন বাংলাদেশি হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। ১২ জুন বৃহস্পতিবার সকালে হজ পোর্টালের ‘পবিত্র হজ-২০২৫’ শীর্ষক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছিলেন ৮৩৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ৭৬৯ জন। ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ১০ জুন মঙ্গলবার থেকে, যা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।
এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি ফ্লাইটে দেশে ফিরেছেন ১ হাজার ৪০৯ জন, সৌদি এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে ৩ হাজার ১৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১০টি ফ্লাইটে ফিরেছেন ৪ হাজার ১২ জন হাজি।
চলতি বছরে বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন হজযাত্রী সৌদি আরব গেছেন, যাদের মধ্যে ছিলেন ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সদস্যরাও। তিনটি এয়ারলাইন্সের ২২৪টি ফ্লাইটে এসব হাজিরা সৌদিতে পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৮টি ফ্লাইটে ৪২ হাজার ৪০৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৭৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে গমন করেন।
হজ ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ হয় ৩১ মে। এদিকে হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ২৩ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে ২১ জন পুরুষ এবং ২ জন নারী। মৃত্যুর স্থান অনুযায়ী মক্কায় মারা গেছেন ১৫ জন, মদিনায় ৭ জন এবং আরাফার ময়দানে ১ জন।
সৌদি আরবের বিভিন্ন সরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ২৩ জন বাংলাদেশি হাজি। ইতোমধ্যে এসব হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ১৯৩ জন হাজি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...