প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Dec 2025, 9:45 AM
দেবিদ্বারে চাঁদাবাজি ও বিশেষ সুবিধা নির্ভর রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “নেতা হলেই বিশেষ চেয়ার, বিশেষ প্রটোকল—এ সংস্কৃতি আর মেনে নেওয়া হবে না। আমরা কম ভোট পেলেও চলবে, কিন্তু চাঁদাবাজদের কাছে মাথা নত করবো না। দেবিদ্বার থেকে চাঁদাবাজদের নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।”
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বল্লভপুর বাজারে দিনব্যাপী নির্বাচনী পদযাত্রা শেষে ‘উঠানে রাজনীতি’ শীর্ষক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
জনতার প্রতি গভীর আস্থা জানিয়ে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “আমার মায়েরা-বোনেরা রোজা রেখে ভোট দিতে আসবে। বিশ্ববিদ্যালয়পড়ুয়া ভাইবোনেরা আমার জন্য মাঠে কাজ করছে। প্রবাসী ভাইয়েরা বাড়িতে ফোন দিয়ে ভোট দিতে বলেছেন। রাজমিস্ত্রী থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ—আমার বাবার বন্ধুরা, তারাই এবার আমার নির্বাচনের এজেন্ট। কারণ, তাদের সন্তানই নির্বাচনে দাঁড়িয়েছে।”
তিনি বলেন, “ভোট ব্যক্তি দেখে দেওয়া হয়, দাদা দেখে নাতিকে নয়। সংসদে যাবে যে, ভোটও চাইতে আসবে সে-ই। সংসদে কি আমার স্ত্রী যাবে? আমার ছেলে যাবে? তাই যে প্রতিনিধিত্ব করবে, সে-ই ভোট চাইবে। কেউ যদি মাতব্বরি করতে চায়, তাকে নিজেই ভোটে দাঁড়াতে হবে।”
দেশে লাঠি-ভিত্তিক রাজনীতির অবসানের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “লাঠি দিয়ে দেশ চালানো যাবে না—শেখ হাসিনাও এ কথা বলেছেন। এখন আর ‘ছুঁতা নেতাগিরি’ চলে না। অনেক জায়গায় দেখা যায় চেয়ারম্যানের চেয়ে তাঁর ছেলে বেশি মাতব্বর—এই মানসিকতার পরিবর্তন করতে হবে।”
তরুণ সমাজকে সামনে রেখে তিনি বলেন, “আমাদের সমাজে তরুণ প্রজন্মই এখন বড় শক্তি। তারা ভয় পায় না, পিছু হটে না। এবার নির্বাচন হবে তাদের যুগের পরীক্ষা।”
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম সরকার, কেন্দ্রীয় যুবশক্তির সদস্য মো. নাজমুল হাসান নাহিদ, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শামীম কাউছার, সাইফুল ইসলাম শামীমসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...