প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Dec 2025, 9:40 AM
কুমিল্লার দেবিদ্বারে ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের ঘটনায় মো. ফয়সাল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ফয়সাল জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়নপুর গ্রামের মো. জিয়া হোসেনের ছেলে ও পেশায় ট্রাক হেলপার।
ঘটনা ঘটেছে গত ৪ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ নারায়নপুর (ছয়গুরা) গ্রামে। পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, ওই রাতে বৃদ্ধা নারী ঘরে একা থাকার সুযোগে ফয়সাল হঠাৎ সেখানে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে অভিযুক্তের পরিবার নানা প্রলোভন ও চাপ প্রয়োগের চেষ্টা চালায়।
পরবর্তীতে খবর জনসমক্ষে ছড়িয়ে পড়লে গ্রামজুড়ে উত্তেজনা দেখা দেয়। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয়রা ফয়সালকে আটক করে পুলিশে খবর দেয়। রাত ৯টার দিকে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে হেফাজতে নেয়।
ভুক্তভোগী নারীর ছেলে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মঈনুদ্দীন জানান, “সংবাদ পাওয়ার পর অভিযুক্তকে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে।”
রোববার দুপুরে তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...