প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Dec 2025, 8:31 PM
কুমিল্লার বরুড়ায় শীতের কঠিন কাঁপনেও উষ্ণতার হাত বাড়িয়ে দিয়েছে ‘ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতি’। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও মাহমুদা রহমান কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় ৭ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে শত শত শীতার্ত মানুষের হাতে পৌঁছে দেওয়া হয় শীতবস্ত্র ও কম্বল।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ। স্ট্যান্ডার্ড গ্রুপের মার্চেন্ডাইজিং ম্যানেজার ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিমন উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, আইএসইউর জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. মুজিবুর রহমান মজুমদার, ডাকসু এফ রহমান হলের সাধারণ সম্পাদক হাবিব উল্লাহসহ ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ। বরুড়া উপজেলার সাংবাদিকরাও অনুষ্ঠানে যোগ দেন।
বক্তারা বলেন, আইএসইউ ও মাহমুদা রহমান কল্যাণ ট্রাস্টের এই উদ্যোগ শুধু একটি সহায়তামূলক কার্যক্রম নয়—এটি মানবিকতার অনন্য উদাহরণ। তারা উল্লেখ করেন, স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান ও আইএসইউর বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমান বরুড়ার মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছেন। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো তাঁর মানবিক চিন্তারই ধারাবাহিকতা।
দিনব্যাপী বরুড়া পৌরসভা ও উপজেলার ১৫টি ইউনিয়নের এতিমখানা, হাফেজিয়া মাদ্রাসা এবং অসহায় মানুষের মাঝে মোট ১৫ শতাধিক কম্বল, মোজা ও সোয়েটার বিতরণ করা হয়। শীতের প্রখরতার মাঝেও মানুষের মুখে এ দিনে ফুটে উঠে স্বস্তির হাসি—মানবতার এমন উষ্ণতার উদ্যোগ বরুড়া জুড়ে প্রশংসিত হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...