প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 7 Dec 2025, 8:26 PM
সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা সামনে রেখে আজ রোববার থেকেই প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। সকাল থেকেই হাজারো শিক্ষার্থী ভিড় করছেন ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে। প্রবেশপত্র ডাউনলোডের শেষ সময় ৯ ডিসেম্বর। শিক্ষার্থীরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইটে লগইন করেই প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি হাজিরা সিট ডাউনলোড করা যাবে ৯ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। বহুল প্রত্যাশিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত।
পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নিয়মও বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ। পরীক্ষার হলে প্রবেশের সময় শিক্ষার্থীদের সঙ্গে থাকতে হবে বল পয়েন্ট কলম, রঙিন কপি করা প্রবেশপত্র এবং এইচএসসি বা সমমানের রেজিস্ট্রেশন কার্ড। তবে মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ক্যালকুলেটর কিংবা কোনো ধরনের ডিজিটাল ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের সাধারণ এবং সংরক্ষিত আসন বণ্টন করা হবে জাতীয় মেধা ও পছন্দক্রম অনুযায়ী। সংরক্ষিত আসনের ক্ষেত্রেও মেধাক্রমই করবে শেষ সিদ্ধান্ত। নির্বাচিত শিক্ষার্থী কোন কলেজে ভর্তি হবেন, তা সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্ধারিত হবে। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরের সরকারি ওয়েবসাইটে।
এ বছরের ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের এমসিকিউ ভিত্তিক। জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলিতে ১৫ নম্বরের প্রশ্ন থাকবে। ভুল উত্তরের জন্য কাটা হবে ০.২৫ নম্বর। পরীক্ষার সময় ১ ঘণ্টা ১৫ মিনিট এবং পাস নম্বর ৪০ নির্ধারিত। মেধা তালিকা প্রস্তুত করা হবে এসএসসি ও এইচএসসির জিপিএ মিলিয়ে মোট ১০০ নম্বরের ভিত্তিতে—এসএসসির জিপিএর ৮ গুণে ৪০ এবং এইচএসসির জিপিএর ১২ গুণে ৬০ নম্বর যোগ হবে লিখিত পরীক্ষার নম্বরের সঙ্গে। গত বছরের পরীক্ষার্থীদের মোট নম্বর থেকে কাটা হবে ৩ নম্বর এবং গত শিক্ষাবর্ষে কোনো সরকারি মেডিকেল বা ডেন্টালে ভর্তি থাকলে কাটা হবে ৫ নম্বর।
মেডিকেল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে এখন উত্তেজনা আর উদ্বেগ—স্বপ্ন পূরণের দোরগোড়ায় দাঁড়িয়ে তারা শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত দিন কাটাচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...