প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 29 Nov 2025, 7:09 PM
দেশের মডেলিং জগতে দীর্ঘদিন ধরে নিজের অবস্থান দৃঢ়ভাবে ধরে রেখেছেন সৈয়দা তৌহিদা হক তিথী। শীর্ষস্থানীয় ব্র্যান্ডের ক্যাম্পেইন থেকে শুরু করে, চলচ্চিত্রেও তার পদচারণা বিশেষভাবে নজর কাড়ছে—জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে সৈকত নাসিরের ‘মাসুদ রানা’-তেও তিনি অভিনয় করেছেন। যদিও ছবিটি এখনও মুক্তির অপেক্ষায় রয়েছে।
এবার তিথী হাজির হয়েছেন নতুন রসায়ন নিয়ে। প্রথমবারের মতো তিনি স্ক্রিন শেয়ার করলেন হালের আলোচিত অভিনেতা শরিফুল রাজের সঙ্গে। তবে সিনেমা বা ওয়েবফিকশন নয়—দু’জনকে দেখা যাবে একটি শীতকালীন প্রসাধনীর বড় বাজেটের বিজ্ঞাপনচিত্রে।
শুটিং হয়েছে চার দিন ধরে কক্সবাজারে, ফাহাদ খানের পরিচালনায়। সমুদ্রের তটরেখা, বিশাল টিম এবং মনোরম লোকেশন—সব মিলিয়ে শুটিং অভিজ্ঞতাটি ছিল তিথীর জন্য একদম নতুন এবং উত্তেজনাপূর্ণ।
শুটিং শেষে তিথী বলেন,
“আমি অনেক বছর ধরে মডেলিং করছি, আর রাজ ভাইয়ার ক্যারিয়ারও শুরু হয়েছিল মডেলিং দিয়ে। আমরা আগেও একসঙ্গে শো করেছি, তবে স্ক্রিনে অভিনয় এবারই প্রথম। রাজ ভাইয়া দারুণ অভিজ্ঞ অভিনেতা, পুরো শুটে আমাকে অনেক সাহায্য করেছেন। অভিজ্ঞতা সত্যিই দুর্দান্ত ছিল।”
ডিসেম্বরের প্রথমার্ধেই প্রচারে আসছে এই বিজ্ঞাপনচিত্র। পাশাপাশি তিথী জানিয়েছেন, নতুন একটি চলচ্চিত্রেও তিনি কাজ করছেন—যার খবর খুব শিগগিরই প্রকাশ করা হবে।
মডেলিংয়ের স্টাইলিশ ছাপ, চলচ্চিত্রে পদচারণা এবং এবার জনপ্রিয় নায়ক রাজের সঙ্গে স্ক্রিন শেয়ার—সব মিলিয়ে তিথীর ক্যারিয়ারে শুরু হচ্ছে নতুন অধ্যায়। গ্ল্যামার দুনিয়ায় এবার নতুন কম্বো হিসেবে আলোচনার বিষয় হয়ে উঠেছে তিথী ও রাজ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...