প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 29 Nov 2025, 7:04 PM
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে শুরুটা একেবারেই সুখকর হলো না বাংলাদেশের। ব্যাটিং ব্যর্থতায় আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৯ রানের পরাজয়ে সিরিজে পিছিয়ে পড়ল স্বাগতিকরা। ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে থেমে যায় বাংলাদেশ ১৪২ রানে।
চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটারদের পক্ষেই থাকে, তার ওপর শীতকালে শিশিরের প্রভাব বোলারদের জন্য বাড়িয়ে দেয় চ্যালেঞ্জ। তবুও বোলিং ইউনিট নিয়ে সন্তুষ্ট অধিনায়ক লিটন দাস। ম্যাচশেষে তিনি বলেন,
“বোলাররা দারুণ করেছে, বিশেষ করে মোস্তাফিজ। তবুও যদি আরও সামান্য ভালো করতে পারতাম, তাহলে ২৫–৩০ রান কমে আটকে রাখা যেত।”
হারের পরেও দল নিয়ে কোনো সন্দেহ নেই লিটনের। আত্মবিশ্বাসী সুরে তার মন্তব্য—
“আমি এখনো আমার দলকে বিশ্বাস করি। আমরা আমাদের খেলাটা খেলতে পারলে তাদের হারাতে পারব।”
ব্যাটিং ধসের মাঝে একমাত্র উজ্জ্বল আলো হয়ে ছিলেন তাওহিদ হৃদয়। নিখুঁত ইনিংসে দলকে টেনে তুললেও সঙ্গীর অভাবে একা জয়ের শেষ পর্যন্ত পৌঁছাতে পারেননি তিনি। হৃদয়ের পারফরম্যান্সে দারুণ খুশি অধিনায়ক।
লিটনের ভাষায়—
“হৃদয় দলে ফিরে এসেছে—এটা আমাদের জন্য বড় ইতিবাচক। আমরা তাকে প্রয়োজন করি এবং সে দুর্দান্ত ব্যাট করেছে। চাই, সিরিজের বাকিটাতেও এমন খেলুক।”
হারের হতাশা থাকলেও লিটনের বিশ্বাস, বাংলাদেশ দ্রুতই ঘুরে দাঁড়াবে সিরিজের বাকি ম্যাচগুলোতে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...