প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: সংগঠন | প্রকাশ: 21 Sep 2025, 11:28 PM
২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রকল্প “নিজেরা করি”, কুমিল্লা টিমের আয়োজনে এবং আন্তর্জাতিক সংস্থা GIZ-এর সহযোগিতায় চান্দিনা উপজেলার ৭নং এতবারপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে “কমিউনিটি ভিত্তিক লিগ্যাল এইড ক্যাম্প”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড প্যানেল আইনজীবী তাহমিনা বেগম। আরও উপস্থিত ছিলেন চান্দিনা থানার এসআই মোঃ সুলাইমান, ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ইসমাইল হোসেন, ভূমিহীন সংগঠনের অঞ্চল কমিটির সভাপতি লুৎফা বেগম, জেলা প্রকল্প কর্মকর্তা গুলশান আরা, কমিউনিটি প্যারালিগ্যাল, আর জে সহায়ক এবং পরামর্শপ্রার্থীরা।
ক্যাম্পে এতবারপুর ইউনিয়নের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। জমি সংক্রান্ত বিরোধ, নারীদের সম্পত্তির অধিকার এবং ফৌজদারি অপরাধ বিষয়ে বিভিন্ন আইনি পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানে চান্দিনা থানার সাব-ইন্সপেক্টর আইনশৃঙ্খলা রক্ষা ও এলাকার শান্তি বজায় রাখতে সর্বোচ্চ সেবা প্রদানের আশ্বাস দেন।
লিগ্যাল এইড ক্যাম্পে সরাসরি আইনি সহায়তা হিসেবে ৭টি বিষয় জেলা লিগ্যাল এইডে রেফার করা হয়, ১টি মামলা থানায় এবং ২টি মামলা আদালতে প্রেরণ করা হয়। এছাড়া বিভিন্ন বিষয়ে ১৬ জনকে আইনি পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে দিনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...