প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: ধর্ম | প্রকাশ: 21 Sep 2025, 11:25 PM
হিন্দুদের পূজার অনুষ্ঠানে জামাত নেতা উপস্থিত হয়ে শুভেচ্ছা প্রদান
ইব্রাহিম খলিল ।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের গোলিয়ারা গ্রামে হিন্দু সম্প্রদায়ের বিশ্বকর্মা পূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী কাজী দীন মোহাম্মদ।
বুধবার দুপুর ১টার দিকে তিনি বিশ্বকর্মা পূজার মণ্ডপে উপস্থিত হয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের ভালো-মন্দের খোঁজখবর নেন। এ সময় তিনি জানতে চান ধর্মীয় অনুষ্ঠান পালনে কোনো ধরনের বাধা-বিপত্তি রয়েছে কি না।
কাজী দীন মোহাম্মদ আশ্বাস দিয়ে বলেন, ভবিষ্যতে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে হিন্দু সম্প্রদায়ের চাহিদাকে সর্বোচ্চ বিবেচনায় নেওয়া হবে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে উদযাপনে কোনো প্রতিবন্ধকতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে তাকে জানানোর আহ্বান জানান তিনি। তিনি প্রতিশ্রুতি দেন, দলের মাধ্যমে এবং প্রশাসনিক সহযোগিতার মাধ্যমে সব সময় তাদের পাশে থাকবেন।
বক্তব্য শেষে তিনি হিন্দু সম্প্রদায়ের আশীর্বাদ কামনা করেন এবং বিশ্বকর্মা পূজার সফলতা কামনা করেন। একই সঙ্গে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের সেবা করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...