প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jun 2025, 9:08 PM
"কুমিল্লা শহরে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা নয়, যেন নগর বন্যা নামে। আর এর মূল কারণ দীর্ঘদিনের অবহেলা ও ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা"—এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।
শনিবার দুপুরে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডস্থ এক হোটেলে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ দক্ষিণ’-এর আয়োজনে আয়োজিত কমিটি গঠন, পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দায়িত্ব নিয়ে কেউ কখনো কুমিল্লার সমস্যাগুলোর সমাধান করেনি। বঞ্চনার প্রতিকারে কুমিল্লাবাসীকেই সোচ্চার হতে হবে।”
ইপিজেড বর্জ্য দূষণে ক্ষতিপূরণ দাবি
কুমিল্লা ইপিজেড থেকে সিটি কর্পোরেশনের খালে রাসায়নিক বর্জ্য নিষ্কাশনের মাধ্যমে ৫৫টি গ্রামের প্রায় ৩ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে মনিরুল হক বলেন, “উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ৫ হাজার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও আজও তা বাস্তবায়ন হয়নি।” এসময় তিনি দ্রুত ক্ষতিপূরণ প্রদানের জোর দাবি জানান।
সভায় বক্তব্য ও কমিটি ঘোষণা
কুমিল্লা বাঁচাও মঞ্চ দক্ষিণের সভাপতি ইউসুফ আলী মীর পিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবদুল হালিম মজুমদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মঞ্চের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট গোলাম ফারুক, সহ-সভাপতি আলী ফারুক, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল মোতালেব মজুমদার, সদর দক্ষিণ ঐক্য সংহতি পরিষদের সভাপতি ইসমাইল মজুমদার এবং কুমিল্লা মহানগর সদস্য সচিব নাসির উদ্দিন।
সভা শেষে ইউসুফ আলী মীর পিন্টুকে সভাপতি ও আবদুল হালিম মজুমদারকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ দক্ষিণ’ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে কুমিল্লা সদর দক্ষিণ, মহানগর দক্ষিণ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...