প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 21 Jun 2025, 8:59 PM
আগামী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে নির্বাচন এপ্রিলেও হলে আপত্তি নেই বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
শুক্রবার সকালে কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে জামায়াতে ইসলামী দেবীদ্বার উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, "আমরা চাই ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকারের নির্বাচন হোক, তারপর জাতীয় নির্বাচন।" তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদের সীমা নির্ধারণে দুটি মেয়াদ প্রস্তাবের পক্ষে অধিকাংশ দল একমত হলেও বিএনপি এখনো চূড়ান্ত অবস্থানে যায়নি, রোববার এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
৭০ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব তুলে ধরে তিনি বলেন, জামায়াতের পক্ষ থেকে সংবিধান সংশোধনের একটি নতুন প্রস্তাবনা আনা হয়েছে, যেখানে দলীয় এমপি বাজেট, অনাস্থা ও সংবিধান সংশোধন ছাড়া অন্য বিষয়ে দলের ভিন্নমত দিতে পারবেন।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “৫ আগস্টের আগেও যেখানে আমাদের সভা করতে দিত না, এখন পুলিশ আমাদের দেখে স্যালুট দেয়।”
সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া। সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান ও পৌর আমির ফেরদৌস আহমেদ।
প্রধান বক্তা ছিলেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার আরমান, ব্যারিস্টার আবু বকর মোল্লা, জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহীদসহ অন্যরা।
প্রার্থী তালিকা ঘোষণা
সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে দাড়িপাল্লা প্রতীক নিয়ে দলের প্রার্থী হিসেবে মো. সাইফুল ইসলাম শহীদের নাম ঘোষণা করা হয়। তিনি কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি ও দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
এছাড়াও পৌর মেয়র পদে অধ্যাপক লোকমান হাকিম এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে একাধিক প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...