প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jan 2026, 8:36 PM
কুমিল্লা মহানগরীর ৬ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনী সভায় উন্নয়ন, নিরাপত্তা ও সামাজিক কল্যাণের নানা প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান অতিথি কাজী দ্বীন মোহাম্মদসহ নেতৃবৃন্দ। সভায় স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসেন, ছাত্রশিবির কুমিল্লা মহানগরীর সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েত, দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম, উপজেলা সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক আল-আমীন, গলিয়াড়া উত্তর ইউনিয়ন আমীর মো. মিজানুর রহমান, দক্ষিণ ইউনিয়ন সভাপতি মো. আজহারুল ইসলাম তানভির ও সেক্রেটারী মাস্টার আবুল হাই।
বক্তব্যে মো. মিজানুর রহমান বলেন, “যারা ঋণখেলাপীদের মনোনয়ন দিয়েছে, তারা দেশকে ঋণখেলাপি ছাড়া ভালো কিছু দিতে পারবে না।” তিনি সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান।
মো. জহিরুল ইসলাম বলেন, “হত্যা, হামলা ও নির্যাতনমুক্ত সমাজ গড়তে দাড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে।” তিনি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ নির্বাচিত হলে পুরোনো গোমতী নদীকে নান্দনিক পর্যটন এলাকায় রূপান্তরের ঘোষণা দেন। তিনি বলেন, নদীর দুই পাড় উঁচু করে শহরকে নিরাপদ করা হবে এবং পূর্বাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করতে সড়ক উন্নয়ন ও টাউন সার্ভিস চালু করা হবে।
স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার বিষয়ে তিনি জানান, ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্ক ও ৫ বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। গর্ভবতী নারীদের কর্মঘণ্টা কমিয়ে তাদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষার উদ্যোগ নেওয়া হবে।
নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “কোনো প্রকার কেন্দ্র দখলের সুযোগ দেওয়া হবে না। এটি দেশ গঠনের নির্বাচন। জনতার পাহারায় উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে।”
এছাড়া শিক্ষার্থীদের জন্য বহির্বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে সুদমুক্ত ঋণের মাধ্যমে পড়াশোনার সুযোগ তৈরির পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...