প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jan 2026, 8:34 PM
কুমিল্লার বরুড়া উপজেলায় বসতবাড়িতে সংঘটিত চুরির ঘটনায় মামলা দায়েরের আট দিন পেরিয়ে গেলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ভুক্তভোগী পরিবারে বাড়ছে উদ্বেগ ও হতাশা। চুরি হওয়া মালামাল উদ্ধার কিংবা জড়িতদের শনাক্তে এখনো কোনো ইতিবাচক তথ্য দিতে পারেনি পুলিশ—এমন অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
সোমবার (২৬ জানুয়ারি) ভুক্তভোগীরা জানান, ঘটনার পর থেকেই থানার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখলেও এখনো আশার কোনো খবর মেলেনি। তাঁদের ভাষায়, “এত বড় চুরির পরও তদন্তের অগ্রগতি না থাকায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”
গত ১৮ জানুয়ারি গভীর রাতে বরুড়া উপজেলার দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চেঙ্গাহাটা গ্রামে সাংবাদিক জসিম উদ্দিন খোকনের বাড়িতে এই দুঃসাহসী চুরির ঘটনা ঘটে। ভোর আনুমানিক ৩টার দিকে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি বাড়িতে ঢুকে সিঁড়ির নিচে রাখা দুটি মোটরসাইকেল এবং বসতঘরের ভেতরে থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো সেদিন রাতেও মোটরসাইকেল দুটি নির্দিষ্ট জায়গায় রাখা ছিল। ভোর সাড়ে ৫টার দিকে নামাজের জন্য উঠেই প্রথমে একটি মোটরসাইকেল না দেখতে পেয়ে খোঁজ শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই বোঝা যায়, অপরটিও চুরি হয়েছে। পরে বাড়িতে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে কয়েকজনকে মোটরসাইকেল দুটি নিয়ে যেতে দেখা যায়।
বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো ফল না পেয়ে বরুড়া থানায় মামলা করা হয়। মামলায় উল্লেখ করা হয়েছে, নগদ টাকা, দুটি মোটরসাইকেলসহ চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৫ হাজার টাকা।
এদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, এলাকায় রাতের টহল ও নজরদারি দুর্বল হওয়ায় সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। তাঁরা দ্রুত চোর চক্র শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
বরুড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সঞ্জয় সরকার জানান, ঘটনার পরপরই মামলা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। “সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন দিক থেকে কাজ করা হচ্ছে। সন্দেহভাজনদের নজরদারিতে রাখা হয়েছে। আমরা দ্রুত অগ্রগতি আশা করছি,” বলেন তিনি।
তবে ঘটনার আট দিন পেরিয়ে গেলেও কোনো সুনির্দিষ্ট অগ্রগতি না থাকায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের মধ্যে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...