প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 26 Jan 2026, 9:47 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের অবসান টানতে পদত্যাগ করলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র। কান ধরে ওঠ–বস করানোর দুইটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সোমবার (২৬ জানুয়ারি) তিনি নিজেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’-তে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি শারীরিক শিক্ষা কেন্দ্রের ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি নিজের পদত্যাগের কথা জানান।
পোস্টে সর্বমিত্র বলেন, শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠটি কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য হলেও দীর্ঘদিন ধরে বহিরাগতদের অবাধ প্রবেশ সেখানে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। তাঁর দাবি, নারী শিক্ষার্থীদের হেনস্তা, মোবাইল ও মানিব্যাগ চুরি, সাইকেল চুরিসহ নানা ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এসব বিষয়ে বারবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি অভিযোগ করেন, এখনো মাঠটি সিসি ক্যামেরার আওতায় আনা হয়নি, নিরাপত্তা জোরদার করা হয়নি এবং বহিরাগতদের প্রবেশ ঠেকাতে দৃশ্যমান পদক্ষেপ নেই। বরং ঢাকা মেডিকেল কলেজের বিপরীত পাশের দেয়াল টপকে নিয়মিতভাবে বহিরাগতরা প্রবেশ করছে। নিষেধ করতে গেলে তারা স্টাফদের লক্ষ্য করে ঢিল ছুড়ে পালিয়ে যায়—যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে।
নিজের বিতর্কিত আচরণের ব্যাখ্যা দিতে গিয়ে সর্বমিত্র লেখেন, প্রশাসনিক ব্যর্থতা ও নিরাপত্তাহীন পরিবেশে পরিস্থিতি সামাল দিতে গিয়ে তিনি বহিরাগতদের কান ধরে ওঠ–বস করাতে বাধ্য হন। তবে এটিকে অনাকাঙ্ক্ষিত ও ভুল সিদ্ধান্ত স্বীকার করে তিনি নিঃশর্ত ক্ষমা চান।
পদত্যাগের ঘোষণায় তিনি বলেন, শিক্ষার্থীরা যে আস্থা ও প্রত্যাশা নিয়ে তাঁকে প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছিলেন, তিনি তা পূরণ করতে পারেননি। প্রশাসনের অসহযোগিতা ও সার্বিক ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েই তিনি ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এই ঘটনায় ক্যাম্পাসজুড়ে আলোচনা–সমালোচনা চলছে। একদিকে যেমন নিরাপত্তা ইস্যু নতুন করে সামনে এসেছে, অন্যদিকে দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির আচরণ নিয়েও উঠেছে প্রশ্ন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...