প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jan 2026, 9:46 PM
নরসিংদীতে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে নিহত যুবক চঞ্চল চন্দ্র ভৌমিকের মৃত্যুতে তার গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের কালো ছায়া। কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামে নিহতের বাড়িতে এখনো ভিড় করছেন স্বজন ও প্রতিবেশীরা—কেউ খবর নিতে, কেউ ভেঙে পড়া পরিবারটিকে সান্ত্বনা দিতে।
রোববার (২৫ জানুয়ারি) সকালে বাড়ির উঠোনজুড়ে নীরবতা আর কান্নার ভারী পরিবেশ দেখা যায়। পাথরের মতো নিশ্চল হয়ে বসে আছেন চঞ্চলের মা। পাশে প্রতিবন্ধী বড় ভাই, অসুস্থ মেজ ভাই ও আত্মীয়স্বজন নির্বাক হয়ে সময় কাটাচ্ছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পুরো পরিবার।
নিহত চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩) খোকন চন্দ্র ভৌমিকের ছোট ছেলে। তিন বছর আগে বাবার মৃত্যু হয়। তিন ভাইয়ের মধ্যে সংসারের সব দায়িত্ব ছিল চঞ্চলের কাঁধে। বড় ভাই প্রতিবন্ধী এবং মেজ ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় পরিবারের ভরণপোষণের ভার বহন করতেন তিনিই। জীবিকার তাগিদে নরসিংদীর একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন চঞ্চল।
নিহতের কাকা দূর্যোধন ভৌমিক জানান, প্রায় সাত বছর আগে চঞ্চল সেখানে কাজ শেখা শুরু করে। নিয়মিত কাজ করত, বাড়িতে যাতায়াতও ছিল। কোনো শত্রুতা বা বিরোধের কথা কখনো শোনা যায়নি। ঘটনার রাতে আগুন লাগার খবর পেয়ে স্বজনরা সেখানে গিয়ে তাকে নিথর অবস্থায় দেখতে পান। পরদিন আইনি প্রক্রিয়া শেষে মরদেহ গ্রামে এনে সৎকার করা হয়।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে নরসিংদী শহরের পুলিশ লাইন্স এলাকার খানাবাড়ি মসজিদ মার্কেটের একটি মোটরসাইকেল গ্যারেজে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো কাজ শেষে গ্যারেজের ভেতরেই ঘুমিয়েছিলেন চঞ্চল। গভীর রাতে দুর্বৃত্তরা শাটারের নিচে আগুন ধরিয়ে দেয়। ভেতরে থাকা পেট্রল ও মোবিলের কারণে মুহূর্তেই আগুন ভয়াবহ রূপ নেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, এটি কোনো দুর্ঘটনা নয়; এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজে কয়েকজন ব্যক্তিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন দিতে দেখা গেছে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিহতের পরিবার ও স্বজনদের একটাই দাবি—দ্রুত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে চঞ্চল হত্যার বিচার নিশ্চিত করতে হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...