প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Jan 2026, 11:07 PM
কুমিল্লা টাউনহল মাঠে আগামী ২৪ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই কর্মসূচিকে সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের প্রস্তুতি জোরদার করেছে বিএনপি।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে তারেক রহমানের কুমিল্লা সফর উপলক্ষে দলের প্রস্তুতির অংশ হিসেবে টাউনহল মাঠ সরেজমিনে পরিদর্শন করেন বিএনপির নেতারা। এ সময় সিএসএফ টিমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জনসভার মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগম নিয়ন্ত্রণ, প্রবেশ ও বহির্গমন পথসহ সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতারা মাঠের বর্তমান অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৪ জানুয়ারি নির্বাচনী প্রচারের অংশ হিসেবে কুমিল্লায় আসছেন। তার এই আগমন কুমিল্লার রাজনীতিতে নতুন উদ্দীপনা যোগাবে এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করবে।”
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু বলেন, “তারেক রহমানের আগমনকে ঘিরে আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি। আজ মাঠ পরিদর্শনের মাধ্যমে প্রস্তুতির অগ্রগতি যাচাই করা হয়েছে। কুমিল্লার নেতাকর্মীরা ওনাকে একনজর দেখতে এবং বক্তব্য শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।”
তিনি আরও বলেন, “দলীয় কর্মসূচি সফল করতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। আমরা আশা করছি, কুমিল্লার জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই জনসভায় অংশগ্রহণ করবেন।”
মাঠ পরিদর্শনকালে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...