প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Jan 2026, 9:52 PM
কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও তা মোকাবিলায় সমাজকর্মীদের করণীয় নিয়ে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কলেজের সমাজকর্ম বিভাগ আয়োজিত এই কর্মশালাটি শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
বুধবার (১৪ জানুয়ারি) কলেজের অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কলেজ অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাছানাত মো. মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিবেশ ও মানবজীবনের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। এই সংকট থেকে উত্তরণে পরিকল্পিত উদ্যোগের কোনো বিকল্প নেই। তিনি ব্যক্তি ও সামাজিক পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, গাছ মানুষের জন্য অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই-অক্সাইড শোষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ ও কলেজের উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ। ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, জলবায়ুর নেতিবাচক প্রভাব কমাতে হলে পরিবেশের ভারসাম্য বজায় রাখা জরুরি। এ ক্ষেত্রে পরিবেশবাদী সংগঠনগুলোর মাধ্যমে ব্যাপক সচেতনতা গড়ে তুলতে হবে।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. আব্দুল মোতালেব। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। একই সঙ্গে সামাজিক সচেতনতা বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষক পরিষদের সম্পাদক ও সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. আবু জাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক দিল আরা আফরোজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক তাহমিনা হোসেন চৌধুরীসহ কলেজের সাতটি বিভাগের বিভাগীয় প্রধানরা।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি নিয়মিত সভা-সেমিনারের মাধ্যমে জনসচেতনতা বাড়াতে হবে।
কর্মশালায় সমাজকর্ম বিভাগের সকল শিক্ষার্থী সহ বাকি ৬টি ডিপার্টমেন্টের এবং ইন্টার শাখার বিজ্ঞান,ব্যবসায় ও মানবিক শাখার শিক্ষার্থী সহ প্রায় শতাধিক শিক্ষার্থী ও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয় এবং দুপুরের ভোজনের আয়োজন করা হয়।
ইসরাত মুনতাহা
অনার্স প্রথম বর্ষ
ইংরেজি ডিপার্টমেন্ট
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...