প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: রোভার/স্কাউট /কাব | প্রকাশ: 21 Dec 2025, 8:11 PM
নয়ন দেওয়ানজী।।
বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল-এর উপস্থিতিতে কুমিল্লা আঞ্চলিক স্কাউট, জেলা স্কাউটস কুমিল্লা ও কুমিল্লা জেলা রোভার স্কাউটের নেতৃত্ববৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ ডিসেম্বর শনিবার কুমিল্লা জেলা স্কাউট অফিস প্রাঙ্গণে আয়োজিত এ সভাটি ছিল পারস্পরিক ভাবনা বিনিময়, অভিজ্ঞতা শেয়ার এবং স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার এক আন্তরিক মিলনমেলা। স্কাউট আন্দোলনের নীতি, আদর্শ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সভায় প্রাণবন্ত আলোচনা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা আঞ্চলিক স্কাউটের উপ-পরিচালক এলটি মো. শামীমুল ইসলাম, সহকারী পরিচালক পুরবী সরকার, কুমিল্লা জেলা রোভার স্কাউটের সেক্রেটারি অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, কোষাধ্যক্ষ মাঈনুদ্দিন খন্দকার,,বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের কমিশনার মোঃ সাহিদুল ইসলাম, অঞ্চল সেক্রেটারি মোঃ আব্দুর রাজ্জাক, কুমিল্লা জেলা স্কাউটসের সম্পাদক মো. কুদরুত উল্লাহ, কমিশনার কামরুল কবিরসহ স্কাউটিংয়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সভায় প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্কাউট আন্দোলনের আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও টেকসই ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সুশৃঙ্খল নেতৃত্ব ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই স্কাউটিংয়ের আদর্শ সমাজে আরও বিস্তৃত করা সম্ভব।
নেতৃত্ববৃন্দ তাদের বক্তব্যে কুমিল্লা অঞ্চলের স্কাউটিং কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও কার্যকর কর্মসূচি গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা কুমিল্লা অঞ্চলে স্কাউট আন্দোলনকে নতুন উদ্দীপনা ও দিকনির্দেশনা দেবে বলে উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...