প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Dec 2025, 11:25 PM
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকেই হাতিয়ার করল লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়ন। “যুব সমাজ মাদককে না বলুন”—এই প্রত্যয়কে সামনে রেখে তুলাগাছতলা মাঠে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী মিনি ফুটবল টুর্নামেন্ট, যা ইতোমধ্যেই ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টায় পেরুল ইন্টার ইয়ুথ ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী লড়াইয়ে মুখোমুখি হয় লাকসাম মানিক মিয়া ফুটবল একাদশ ও নাঙ্গলকোট ফুটবল একাদশ। জমজমাট এ ম্যাচে লাকসাম মানিক মিয়া ফুটবল একাদশ ৩-০ গোলে প্রতিপক্ষকে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাসুদ করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোঃ ফরহাদ হোসেন, উপজেলা বিএনপির সদস্য মোঃ মহসিন মজার, পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি রিংকু, ভূলইন দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মহিন উদ্দিন।
শীতের রাত উপেক্ষা করে মাঠজুড়ে হাজারো দর্শকের উপস্থিতি ম্যাচটিকে করে তোলে উৎসবমুখর। গ্যালারির উচ্ছ্বাস আর করতালিতে প্রমাণ মেলে—খেলাধুলার প্রতি মানুষের ভালোবাসা আজও অটুট।
আয়োজক কমিটির সদস্য সামির, সাইমুন, জামাল, হাসান, সোহাগ, আঃ রহিম ও ইয়াসিন টুর্নামেন্টটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করছেন। উল্লেখ্য, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত পেরুল ইন্টার ইয়ুথ ক্লাব দীর্ঘদিন ধরে সামাজিক সচেতনতা ও ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...