প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 16 Dec 2025, 7:24 PM
বাংলাদেশ নৌবাহিনীকে জড়িয়ে ভারতীয় একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় যেসব সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের ভুল ও দায়িত্বজ্ঞানহীন সংবাদ প্রকাশকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে সব গণমাধ্যমকে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয় যে, ভারতের জলসীমায় অনুপ্রবেশ করে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় PAROMITA-10 নামের একটি ভারতীয় ট্রলারকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ডুবিয়ে দিয়েছে। তবে বাস্তবতা হলো, ট্রলারটি দুর্ঘটনায় পতিত হওয়ার সময় বাংলাদেশ নৌবাহিনীর টহলরত জাহাজ দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১২ মাইলেরও বেশি দূরে, বাংলাদেশের জলসীমায় নিয়মিত টহল কার্যক্রমে নিয়োজিত ছিল।
আইএসপিআর জানায়, সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৫ মিনিটে ভারতীয় কোস্ট গার্ডের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) থেকে ঢাকার এমআরসিসিকে ই-মেইলের মাধ্যমে জানানো হয় যে, Indian Fishing Boat (IFB) PAROMITA-10 নামের একটি ট্রলার ভারতের জলসীমায় ১৬ জন জেলেসহ ডুবে গেছে। এ ঘটনায় অপর একটি ভারতীয় ট্রলার IFB RAGHUPATI ইতোমধ্যে ১১ জন জেলেকে উদ্ধার করেছে এবং পাঁচজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে পার্শ্ববর্তী সব জাহাজ ও ট্রলারকে সহায়তার আহ্বান জানায় ভারতীয় কোস্ট গার্ড।
এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ নৌবাহিনী দ্রুত বাংলাদেশের জলসীমায় অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম শুরু করে বলে জানায় আইএসপিআর। ভারতীয় কোস্ট গার্ড ও স্থানীয় জেলেদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত এই উদ্যোগ মানবিক দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দৃষ্টান্ত হিসেবেও উল্লেখ করা হয়।
তবে এই মানবিক তৎপরতাকেই কেন্দ্র করে বাংলাদেশ নৌবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ করে আইএসপিআর। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনী কোনোভাবেই ভারতীয় জলসীমায় প্রবেশ করেনি এবং ট্রলার ডুবির ঘটনার সঙ্গে নৌবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই।
এমতাবস্থায়, বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সব গণমাধ্যমের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে আইএসপিআর।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...