প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 16 Dec 2025, 7:20 PM
মহান বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তবে সেই পোস্টে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ হিসেবে উল্লেখ করা হলেও বাংলাদেশের নাম বা ভূমিকার কোনো উল্লেখ নেই—যা নতুন করে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দেওয়া পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, “বিজয় দিবসে আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করছি, যাদের বীরত্ব ও আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের দৃঢ় মনোবল ও নিঃস্বার্থ সেবা আমাদের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় রচনা করেছে।”
তিনি আরও বলেন, এই দিনটি ভারতীয় সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানানোর উপলক্ষ এবং সেই বীরত্ব ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।
তবে মোদির এই বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম কিংবা নয় মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের কোনো উল্লেখ নেই। অথচ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়েই ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ।
যুদ্ধের শেষ পর্যায়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দেয় ভারতীয় সেনাবাহিনী। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটেই ভারত ১৬ ডিসেম্বরকে নিজেদের ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে থাকে। তবে পুরো যুদ্ধকে শুধু ভারতের বিজয় হিসেবে তুলে ধরা নিয়ে আগেও বিতর্ক হয়েছে।
উল্লেখ্য, গত বছরও বিজয় দিবসে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ হিসেবে দাবি করেছিলেন। সে সময়ও তার বক্তব্য ঘিরে নানা মহলে সমালোচনা ও প্রতিক্রিয়া দেখা যায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...