...
শিরোনাম
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামরুল হুদার, ধানের শীষে ভোট চাইলেন ভোটারদের ⁜ নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান ⁜ সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধুরী ⁜ ‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক জামায়াত আমীরের ⁜ কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্দর ⁜ নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচারীদের ক্ষোভ চরমে ⁜ ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম ⁜ ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথে বাংলাদেশ, শুল্ক কমার ইঙ্গিত ⁜ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের রাজনীতিতে বড় মোড় ⁜ ‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পরিকল্পনার ঘোষণা মনিরুল হক চৌধুরীর ⁜ কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান ⁜ বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায় ⁜ নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার ⁜ ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যাশীদের জন্য স্বস্তি ⁜ বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত দাবি ⁜ ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছায়া ⁜ ইনকিলাব মঞ্চের নেতা হত্যায় মূল আসামির বন্ধু রুবেল স্বীকারোক্তি, আদালত পাঠালো কারাগারে ⁜ বরিশাল-৫ আসনে চমক দেখাতে পারবে আলোচিত প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী? ⁜ প্রেসিডেন্টস রোভার হওয়ার পথে এক ধাপ এগিয়ে কুমিল্লা: রোভাদের অংশগ্রহণে প্রাণবন্ত কর্মশালা ⁜ কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সবুজ সম্ভাবনা—স্কোয়াশ চাষে ফিরছে কৃষকের আশা ⁜

প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 13 Dec 2025, 7:52 PM

এভারকেয়ারে হাদির জীবন-মরণ লড়াই: বিশেষ মেডিক্যাল বোর্ডের ১১ সিদ্ধান্ত, অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ News Image


রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। তার চিকিৎসা তদারকিতে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ১৫ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অপারেশন-পরবর্তী জটিলতায় তার শারীরিক অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন।


শনিবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে এভারকেয়ার হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. মো. জাফর ইকবাল জানান, শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে অস্ত্রোপচারের পর হাদিকে এভারকেয়ারের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। এরপর তার সার্বিক চিকিৎসা পরিকল্পনা ও অবস্থা পর্যালোচনা করে মেডিক্যাল বোর্ড ১১টি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত গ্রহণ করেছে।


মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণে বলা হয়, হাদির মস্তিষ্কে গুরুতর আঘাত রয়েছে। অপারেশন সম্পন্ন হওয়ায় এখন তাকে কনজারভেটিভ চিকিৎসার আওতায় রেখে ‘ব্রেন প্রোটেকশন প্রোটোকল’ অনুসরণ করা হচ্ছে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এ ছাড়া ফুসফুসে আঘাত থাকায় চেস্ট ড্রেইন চালু রাখা হয়েছে এবং নিউমোনিয়া ও এআরডিএসের ঝুঁকি এড়াতে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত থাকবে। কিডনির কার্যক্ষমতা আপাতত স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় ফ্লুইড ব্যালেন্স কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


বিবৃতিতে আরও জানানো হয়, শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের অসামঞ্জস্যতা (ডিআইসি) অনেকটাই নিয়ন্ত্রণে এলেও সার্বক্ষণিক মনিটরিং প্রয়োজন। প্রয়োজনে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রান্সফিউশন দেওয়া হবে। ব্রেন স্টেমে আঘাতের কারণে রক্তচাপ ও হৃদস্পন্দনে ওঠানামা দেখা দিচ্ছে—এ জন্য প্রেসার সাপোর্ট চালু আছে। হার্ট রেট বিপজ্জনকভাবে কমে গেলে অস্থায়ী পেসমেকার বসানোর জন্য চিকিৎসক দল প্রস্তুত রয়েছে।


মেডিক্যাল বোর্ড ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারসহ সংশ্লিষ্ট সব বিভাগের চিকিৎসক ও সাপোর্ট স্টাফদের ‘হিরোইক’ ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছে। একই সঙ্গে রোগীর বর্তমান অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে উল্লেখ করা হয়েছে।


হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীর অবস্থা সম্পর্কে সারসংক্ষেপ তার পরিবারকে ব্যাখ্যা করা হয়েছে এবং তারা চাইলে গণমাধ্যমের মাধ্যমে নিয়মিত আপডেট দিতে পারবেন। তবে অপ্রয়োজনীয় ভিড় এড়াতে হাসপাতালে কোনো ভিজিটর প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গুজব বা অনুমানভিত্তিক তথ্য প্রচার না করে মেডিক্যাল বোর্ডের ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে।


সবশেষে, এভারকেয়ার হাসপাতাল জানিয়েছে—সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে শরীফ ওসমান হাদির চিকিৎসা চালিয়ে যাচ্ছে মেডিক্যাল টিম। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবার।



ক্যাটেগরি: জাতীয় ট্যাগ: জাতীয়

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামরুল হুদার, ধানের শীষে ভোট চাইলেন ভোটারদের
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...

নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...

সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধুরী
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...

কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...

‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক জামায়াত আমীরের
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...

কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্দর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...

কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচারীদের ক্ষোভ চরমে
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...

ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম

ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...

ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথে বাংলাদেশ, শুল্ক কমার ইঙ্গিত
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...

বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের রাজনীতিতে বড় মোড়
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...

কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...

‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পরিকল্পনার ঘোষণা মনিরুল হক চৌধুরীর
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...

কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...

কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...

বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...

সময়
আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
বিজ্ঞাপন
সর্বশেষ
➤ চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামরুল হুদার, ধানের শীষে ভোট চাইলেন ভোটারদের
➤ নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
➤ সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধুরী
➤ ‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক জামায়াত আমীরের
➤ কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্দর
➤ নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচারীদের ক্ষোভ চরমে
➤ ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
➤ ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথে বাংলাদেশ, শুল্ক কমার ইঙ্গিত
➤ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের রাজনীতিতে বড় মোড়
➤ ‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পরিকল্পনার ঘোষণা মনিরুল হক চৌধুরীর
➤ কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
➤ বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
➤ নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার
➤ ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যাশীদের জন্য স্বস্তি
➤ বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত দাবি
➤ ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছায়া
➤ ইনকিলাব মঞ্চের নেতা হত্যায় মূল আসামির বন্ধু রুবেল স্বীকারোক্তি, আদালত পাঠালো কারাগারে
➤ বরিশাল-৫ আসনে চমক দেখাতে পারবে আলোচিত প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী?
➤ প্রেসিডেন্টস রোভার হওয়ার পথে এক ধাপ এগিয়ে কুমিল্লা: রোভাদের অংশগ্রহণে প্রাণবন্ত কর্মশালা
➤ কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সবুজ সম্ভাবনা—স্কোয়াশ চাষে ফিরছে কৃষকের আশা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo
সম্পাদক মন্ডলির সভাপতি ; বি এম মালেক রিপন, সম্পাদক ও প্রকাশক ; নয়ন দেওয়ানজী, সহকারী সম্পাদক ; মাইনুল আরেফিন তমাল, ইব্রাহিম খলিল, আইটি বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন। হীরা ম্যানশন রামঘাট, কান্দিরপাড়, কুমিল্লা থেকে প্রকাশিত এবং কালার প্লাস অফসেট প্রেস কুমিল্লা থেকে মুদ্রিত।বার্তা, বাণিজ্যিক ও সম্পাদকীয় কার্যালয় :নূরজাহান ভিউ,অতীন্দ্র মোহন রায় সড়ক, কুমিল্লা।মোবাইল:০১৬৭৫ ৯৬৪ ৩৬৪,ইমেইল swadeshjournal@gmail.com
© 2026 Swadesh Journal. All rights reserved.
Design & Developed by: alauddinsir