প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: চাকুরী ও শিক্ষা বার্তা | প্রকাশ: 13 Dec 2025, 7:34 PM
প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেড দাবিকে ঘিরে চলমান আলোচনা ও সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে সরকার বাস্তবায়ন নিয়ে আশাবাদী বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, বেতন কমিশনের মাধ্যমেই এ সিদ্ধান্ত চূড়ান্ত হবে এবং সরকারের অবস্থান সংশ্লিষ্ট সব মহলে তুলে ধরা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কার্যালয়ে এক প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, ১১তম গ্রেডের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে যুক্ত সব পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে, যাতে বিষয়টি কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়। “আমরা আশা করি, এটি বাস্তবে রূপ নেবে,”—বলেন তিনি।
তবে পরীক্ষা চলাকালে আন্দোলনের সিদ্ধান্তকে যুক্তিযুক্ত নয় বলে মন্তব্য করেন বিধান রঞ্জন রায়। তিনি বলেন, শিক্ষকদের দাবিকে সরকার অযৌক্তিক বলছে না, বরং তা বাস্তবায়নের চেষ্টা চলছিল। পরে শিক্ষকরা বিষয়টি অনুধাবন করে আন্দোলন প্রত্যাহার করেছেন। আন্দোলনের কারণে শিক্ষার্থীরা মানসিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পুনরায় পরীক্ষা নেওয়ার মাধ্যমে সে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নতুন বই বিতরণ প্রসঙ্গে উপদেষ্টা জানান, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য প্রায় সব পাঠ্যবই ইতোমধ্যে জেলা পর্যায়ে পৌঁছে গেছে। আগামী ১ জানুয়ারি দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া যাবে বলেও তিনি নিশ্চিত করেন।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, শিক্ষক হওয়ার আগেই বিশেষ প্রশিক্ষণ কোর্স চালু করা হচ্ছে, যা আগামী জানুয়ারি থেকে শুরু হবে। ‘ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড)’ কোর্সের মাধ্যমে আগ্রহী ও নিবেদিতপ্রাণ ব্যক্তিদের শিক্ষকতা পেশায় আনাই সরকারের লক্ষ্য। এতে করে পেশাগত দক্ষতা বাড়বে এবং সামগ্রিকভাবে শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।
শিক্ষক নিয়োগে প্রাক-যোগ্যতা ও লাইসেন্স ব্যবস্থার প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, বিশ্বের অনেক দেশেই শিক্ষক হওয়ার আগে নির্দিষ্ট প্রশিক্ষণ ও লাইসেন্স প্রয়োজন হয়। চিকিৎসকদের যেমন এমবিবিএস শেষে লাইসেন্স নিতে হয়, তেমনি ভবিষ্যতে বাংলাদেশেও শিক্ষকদের জন্য এ ধরনের লাইসেন্স ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেপের মহাপরিচালক ফরিদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...