প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Nov 2025, 11:37 PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলে ভূমিকম্পের ধাক্কায় নিচতলার কর্নারে ওয়াশরুমের দেয়ালে বড় ফাটল সৃষ্টি হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পে হল ভবনের কয়েকটি অংশের পলেস্তরা খসে পড়ে। যদিও হতাহতের কোনো খবর নেই, তবুও ঘটনাটি শিক্ষার্থীদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি করেছে।
সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী কম্পন অনুভূত হয়। মুহূর্তের মধ্যেই মানুষ ভবন থেকে ছুটে রাস্তায় নেমে আসে। কুবির আবাসিক হলগুলোও তার ব্যতিক্রম ছিল না।
হলের আবাসিক শিক্ষার্থী তাসমিয়া ফারিন জানান,
“বিছানায় বসে থাকা অবস্থায় হঠাৎ কম্পন টের পাই। এরপর জোরে দুলতে শুরু করলে চারপাশ থেকে ভেঙে পড়ার মতো শব্দ হয়। পাশের ১০৩ নম্বর রুমের ওয়াশরুমে গিয়ে দেখি দেয়ালে বিশাল ফাটল। মনে হচ্ছে এখানে থাকা এখন ঝুঁকিপূর্ণ। প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।”
হলের প্রাধ্যক্ষ ড. সুমাইয়া আফরিন সানি বলেন,
“ভূমিকম্পে সারাদেশেই ক্ষয়ক্ষতি হয়েছে। ফয়জুন্নেছা হলে যে কিছু জায়গায় পলেস্তরা খসে পড়েছে, তা প্রাকৃতিক দুর্যোগের কারণেই। প্রতিবছরই সংস্কারের চেষ্টা করি। নতুন ক্যাম্পাস চালু হলে এসব সমস্যা অনেকটাই কমে যাবে।”
হঠাৎ ঘটে যাওয়া এই প্রাকৃতিক দুর্যোগ আবারও মনে করিয়ে দিল—পুরোনো অবকাঠামোতে বসবাসরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা কতটা জরুরি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...