প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 21 Nov 2025, 11:26 PM
ভারতকে হারানোর উৎসবমুখর রাত যেন এখনো ভাসছে ফুটবলপ্রেমীদের মনে। কিন্তু এই আনন্দের রেশ কাটতে না কাটতেই জাতীয় দলের দুই তারকা—হামজা দেওয়ান চৌধুরী ও শামিত সোম—ফিরে গেলেন নিজ দায়িত্বে, নিজের আঙিনায়।
জয়ের পরদিনই ইংল্যান্ডের ফ্লাইটে ঢাকাকে বিদায় দিয়েছেন মিডফিল্ডের গুরুত্বপূর্ণ নাম হামজা চৌধুরী। আরেক উদীয়মান তারকা শামিত সোম কাটালেন আরও দুইটি দিন নিজের শেকড়—সিলেটের শ্রীমঙ্গলে। পরিবার, আত্মীয়-স্বজন আর এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি রওনা হন কানাডার পথে।
বিদায়ের আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রেখে গেলেন এক আবেগঘন স্ট্যাটাস, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সমর্থকদের হৃদয়ে। শামিত লিখেছেন—
“এই যাত্রায় তোমাদের সকলের অগাধ ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। প্রতিটি বার্তা, প্রতিটি প্রার্থনা, প্রতিটি উৎসাহের মূল্য তোমাদের ধারণার চেয়েও বেশি। আমি এখন কানাডায় ফিরে যাচ্ছি, কিন্তু আমার হৃদয় এই দলের সাথে এবং তোমাদের সকলের সাথেই রয়েছে। আসুন এই গতি অব্যাহত রাখি—বাংলাদেশ ফুটবলের জন্য আরও অনেক কিছু আসবে। তোমাদের সকলকে ভালোবাসি।”
বাংলাদেশের জার্সিতে মাত্র পাঁচ ম্যাচেই এক গোল করে নজর কাড়া এই মিডফিল্ডার কানাডার প্রিমিয়ার লিগে কাভারলি এফসির হয়ে খেলেন। জাতীয় দলের হয়ে তার অভিষেক হয়েছিল চলতি মাসেই, সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকা জাতীয় স্টেডিয়ামে।
ভারতজয়ের উত্তাপ এখনও চারদিকে—কিন্তু শামিতের এই বার্তা যেন মনে করিয়ে দেয়, দেশের প্রতিনিধিত্ব করার গর্ব কখনোই শেষ হয় না। মাঠে না থাকলেও হৃদয়ে তিনি এখনও লাল–সবুজেই।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...