প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 24 Oct 2025, 10:51 PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা আরও সহজ করতে নতুন ছয়টি পরিবেশবান্ধব ইলেকট্রনিক কার (ই-কার) চালু করা হয়েছে।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর (জিরো পয়েন্ট) এলাকায় নতুন ই-কারগুলোর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। এসময় সহকারী প্রক্টর মো. নুরুল হামিদ কানন, চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক, এবং যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁইয়া উপস্থিত ছিলেন।
চাকসুর নেতা মো. ইসহাক ভূঁইয়া বলেন, “আমাদের ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল ই-কারের সংখ্যা বাড়ানো। প্রথম ধাপে ছয়টি ই-কার যুক্ত করা হয়েছে। যেসব এলাকায় আগে ই-কার চলাচল করত না, সেখানে নির্দিষ্ট রুট ও স্টপেজ নির্ধারণ করে চলাচল নিশ্চিত করা হবে।”
তিনি আরও জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ই-কারের ভাড়া কমানোর বিষয়েও শিগগিরই প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। প্রয়োজনে আরও ই-কার সংযোজন করা হবে। পাশাপাশি নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনো অবস্থাতেই ১০ টাকার বেশি ভাড়া নেওয়া না হয়।”
উল্লেখ্য, এর আগে গত ১৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ে প্রথম দফায় ছয়টি ই-কার চালু করা হয়েছিল উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়াহ্ইয়া আখতারের উদ্বোধনের মাধ্যমে। নতুন ছয়টি ই-কার যোগ হওয়ায় এখন ক্যাম্পাসে ই-কারের সংখ্যা দ্বিগুণ হলো, যা শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াতে আরও স্বস্তি বয়ে আনবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...