প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 14 Oct 2025, 8:14 PM
মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে আগামীকাল বুধবার শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষকরা। মঙ্গলবার রাতে হাইকোর্টের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
তিনি বলেন, “আমরা সরকারকে সহযোগিতা করছি, কিন্তু যদি এই সহযোগিতাকে দুর্বলতা মনে করা হয়, তাহলে দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়ব না।”
আজিজী আরও জানান, “বুধবার দুপুর ১২টায় শাহবাগ অবরোধ করা হবে। প্রয়োজনে আমরা যমুনা মার্চের ঘোষণাও দিতে পারি।”
এর আগে বিকেলে সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করলে পুলিশ বাধা দেয়। পরে শিক্ষকরা হাইকোর্টের সামনে বসে পড়েন। এতে প্রেস ক্লাব ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
সকাল থেকেই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো শিক্ষক অবস্থান কর্মসূচি পালন করেন। সেখান থেকে তারা সরকারকে দুই ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দাবি পূরণের আশ্বাস না পেয়ে শিক্ষকরা লংমার্চে নামেন।
অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “২০ শতাংশ মানে ২০ শতাংশই। আমরা এক শতাংশও ছাড় দেব না। যদি সরকার ভুল সিদ্ধান্ত নেয়, এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে।”
এদিকে, সারা দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা এখনো কর্মবিরতি পালন করছেন। প্রতিদিন বিদ্যালয়ে উপস্থিত থাকলেও তারা শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না এবং পাঠদান কার্যক্রমে অংশ নিচ্ছেন না। স্কুল প্রাঙ্গণ, শিক্ষক লাউঞ্জ ও অফিসকক্ষেই তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...