প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: আইন ও আদালত | প্রকাশ: 26 Jul 2025, 11:40 PM
ফৌজদারি কার্যবিধিতে (CrPC) গুরুত্বপূর্ণ সংশোধন প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। সংশোধন কার্যকর হলে গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু অথবা আইনজীবীকে বিষয়টি অবহিত করা বাধ্যতামূলক হবে।
২৪ জুলাই বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আইন উপদেষ্টা জানান, সুপ্রিম কোর্টের নির্দেশনা ও বিচার বিভাগীয় সংস্কার কমিশনসহ বিভিন্ন মহলের মতামতের ভিত্তিতে এই সংশোধন চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, “গ্রেপ্তারের ক্ষেত্রে এখন থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের সময় বাধ্যতামূলকভাবে তার আইডি কার্ড ও নেমপ্লেট প্রদর্শন করতে হবে। পাশাপাশি গ্রেপ্তারের কারণ এবং মামলার বিস্তারিত তথ্য ১২ ঘণ্টার মধ্যে জানাতে হবে।”
সংশোধনী আইনে আরও বলা হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন থাকলে বা তিনি অসুস্থতা অনুভব করলে তাৎক্ষণিকভাবে চিকিৎসা সুবিধা দিতে হবে। এছাড়া প্রতিটি গ্রেপ্তারের ক্ষেত্রে একটি মেমোরেন্ডাম তৈরি করে সংরক্ষণ করতে হবে, যাতে গ্রেপ্তারের কারণ, সময়, স্থান ও যোগাযোগের তথ্য বিস্তারিতভাবে উল্লেখ থাকবে।
আইন উপদেষ্টা বলেন, অতীতে অনেক সময় গ্রেপ্তারের তথ্য গোপন করা হতো। নতুন আইন কার্যকর হলে এ ধরনের অনিয়ম রোধ করা যাবে এবং গ্রেপ্তারের ক্ষেত্রে নাগরিক অধিকার নিশ্চিত হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...